সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তৌফা-তহুরার আরও অপরারেশন লাগবে

news-image

নিজস্ব প্রতিবেদক : সফলভাবে অস্ত্রোপচারে আলাদা করা জোড়া যমজ শিশু তহুরা ও তৌফার আরও দুই থেকে তিনটি অপারেশন লাগতে পারে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকরা। তারা বলেন, শিশু দুটি ভালো আছে, তবে তাদের শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। আজ বুধবার ঢামেক হাসপাতালের প্রশাসনিক ভবনের সভাকক্ষে শিশু দু’টির অস্ত্রোপচার নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চিকিৎসকরা।

হাসপাতালের শিশু সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. আশরাফুল হক কাজল বলেন, যমজ শিশু তহুরা ও তৌফার জন্মগত সমস্যা ছিলো, তাদের মলদ্বার ছিলো না। মলত্যাগের জন্য তাদের অস্থায়ীভাবে পথ তৈরি করে দেওয়া হয়েছিলো। ছয়মাস পর মলত্যাগের জন্য তাদের অস্ত্রোপচার করে স্বাভাবিক পথ করে দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন শিশুদের অপারেশনক‍ারী চিকিৎসক হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহিনুর ইসলামও। তিনি বলেন, ওদের মলত্যাগের জন্য স্বাভাবিক পথ বের করে দেওয়ার ঠিক দুই মাস পরেই তাদের অস্থায়ী মলদ্বার পথ বন্ধ করে দেওয়া হবে। তাছাড়া এখন শিশুরা ভালো আছে, কিন্তু তাদের শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

সভায় ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান বলেন, শিশু দুটিকে এখন হাসপাতালের পোস্ট অপারেটিভ কক্ষে রাখা হয়েছে। আপনারা ওদের জন্য দোয়া করবেন।

একই সঙ্গে তৌফা ও তহুরার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইছি। এর আগে গত মঙ্গলবার হাসপাতালে জোড়া শিশু দু’টিকে অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা হয়। এরপর থেকে চিকিৎসকদের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে তারা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা