সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘হানাহানি থেকে বাঁচতে হলে আওয়ামী লীগকে ভোট দিন’

news-image

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাজনীতিতে যথেষ্ট দূরদর্শী এবং সহনশীল। তিনি দেশকে অস্থিতিশীলতার হাত থেকে রক্ষা করেছেন। তাই হানাহানি থেকে বাঁচতে হলে আগামী নির্বাচনেও সকলে আওয়ামী লীগকে ভোট দিবেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মুক্তিযোদ্ধারাও যথাযথ সম্মান পেয়ে থাকেন’।

মন্ত্রী মোজাম্মেল হক আজ বুধবার বেলা সাড়ে ১০টায় বাগেরহাটের মোরেলগঞ্জে নির্মানাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে পথসভায় এসব কথা বলেন। শরণখোলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনী অনুষ্ঠানে যাবার পথে তিনি এখানে মুক্তিযোদ্ধাদের অনুরোধে যাত্রাবিরতিমূলক পথসভা করেন।

স্থানীয় সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব অপরূপ চৌধুরী, বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ রায়, মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. লিয়াকত আলী খান, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগের নেতাকর্মী ও মুক্তিযোদ্ধারা এ সময় উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা