,

৬ মাস পর্যবেক্ষণে থাকবে তোফা-তহুরা

news-image

নিউজ ডেস্ক : গাইবান্ধার সুন্দরগঞ্জের জোড়া লাগা শিশু তোফা ও তহুরাকে আলাদা করতে সফলভাবে অস্ত্রোপচার করা হয়েছে।

ঢাকা মেডিকেলের শিশু সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ কানিজ হাসিনা শিউলি এসব তথ্য জানান।

তিনি জানান, তাদের সফলভাবে আলাদা করা হয়েছে, তারা এখন ভালো আছে। কিন্তু ৬ মাস তাদের পর্যবেক্ষণে রাখা হবে।

অস্ত্রোপচারের সময় শিশু দুটির পায়ুপথ ও জননাঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা এ প্রসঙ্গে তিনি বলেন, যদি তারা সুস্থ থাকে, পরবর্তীতে সবই ঠিক করা যাবে। এগুলো খুবই সাধারণ বিষয়। ওই অংশ কোনও ব্যাপারই না।

তিনি আরও জানান, এই বাচ্চাদের স্বাভাবিকের চেয়ে অনেক পাতলা একটা পর্দা ছিল পায়ুপথে।

অপারেশনের পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে আরও কয়েক ধাপ লাগবে বলে জানান তিনি।

ডাঃ কানিজ হাসিনা শিউলি বলেন, আগেও কিছু শিশু সেপারেশনের কাজ হয়েছে, কিছু সেপারেশনের কথা আমি শুনেছি। কিন্তু এটা সব থেকেই আলাদা। এই কাজটি করতে গিয়ে আমি সিনিয়র থেকে শুরু করে সকলের সহযোগিতা পেয়েছি। সবার সহযোগিতায় এটা করা সম্ভব হয়েছে।

মঙ্গলবার সকাল আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের পৃথক করার প্রক্রিয়া শুরু করেন চিকিৎসকরা।

সকাল ৯টার দিকে দুই শিশুকে অজ্ঞান করা হয়। ১০টার আগেই তাদের অস্ত্রোপচার শুরু হয়।

এই দুই শিশুর মাথা, হাত, পা, সবই আলাদা। কিন্তু দুজনের পায়ুপথ একটি। এই শারীরিক অবস্থাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘পাইগোপেগাস’।

বাংলাদেশের ইতিহাসে ‘পাইগোপেগাস’ শিশু আলাদা করার ঘটনা এটাই প্রথম।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে