সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাঠ পুড়িয়ে কয়লা : বনাঞ্চল উজাড়, স্বাস্থ্যঝুঁকি

news-image

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার তালা উপজেলার বলরামপুর বাজারের পাশে অবৈধ চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছে। উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে বনজ ও ফলজ গাছ কেটে এখানে কাঠ সরবরাহ করা হয়। এতে করে পরিবেশ ও জীববৈচিত্রের মারাত্মক ক্ষতির পাশাপাশি হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য।

অবৈধ চুল্লির ধোঁয়ায় শিশু-বৃদ্ধসহ সাধারণ মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে। দূষিত হচ্ছে পরিবেশ, নিধন করা হচ্ছে বৃক্ষ, জমি হারাচ্ছে তার উর্বরতা শক্তি।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বলরামপুর বাজারের পাশে একটি জমিতে নির্মাণ করা হয়েছে চুল্লিঘর। প্রতিটি চুল্লিতে প্রতিবার ২৫০/৩০০ মণ কাঠ পোড়ানো হয়। কাঠ পুড়ে কয়লা হতে সময় লাগে ৮ থেকে ১০ দিন। পরে কয়লা ঠান্ডা করে বস্তায় ভরে ট্রাকে করে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বলরামপুর বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ী জানান, কয়লা ভাটার মালিক অসিম পালিত ৪/৫ বছর ধরে কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদন করে আসছেন। ধোঁয়া ও পোড়া গন্ধে ওই এলাকায় অসহনীয় পরিবেশের সৃষ্টি হয়।

দোকানদাররা ক্ষোভ প্রকাশ করে বলেন, অনেক সাংবাদিক এসে ছবি তুলে খবরের কাগজে ছাপিয়েছেন কিন্তু কোনো লাভ হয়নি। প্রশাসন চুল্লি মালিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।

স্থানীয় বাসিন্দা মিঠুসহ অনেকে জানান চুল্লির ধোঁয়ায় চোখ জ্বালাপোড়া করে, কাশি লাগে। ইটভাটা ও কয়লার চুলার কালো ধোঁয়ার ফলে শিশু ও সাধারণ মানুষেরা শ্বাসকষ্টসহ ফুসফুসের বিভিন্ন মারাত্বক রোগে আক্রান্ত হচ্ছে। অন্যদিকে এই ধোঁয়া পরিবেশের জন্যেও ঝুঁকিস্বরূপ।

স্থানীয় কয়েকজন কৃষক জানান চুল্লি সংলগ্ন জমিগুলোতে ধানসহ অন্যান্য ফসল উৎপাদনের হার আগের তুলনায় অনেক কমে গেছে।

বলরামপুর কয়লা চুল্লির মালিক অসিম পালিত’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি কোনো খারাপ কাজ করছেন না। তিনি বিকল্প জ্বালানি তৈরি করছেন বলেও দাবি করেন।

তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেন জানান কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা সম্পূর্ণ অবৈধ। এসব চুল্লি নির্মাণের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সমস্ত অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা