,

কুমিল্লায় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

news-image

নিজস্ব প্রতিনিধি : কুমিল্লায় একটি যাত্রীবাহী বাস থেকে দুইটি পাইপগানসহ কামাল হোসেন নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ। রবিবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার হাড়িসর্দার এলাকায় বাসে তল্লাশি চালিয়ে ওই ডাকাতকে গ্রেফতার করা হয়।

 হাইওয়ে কুমিল্লা অঞ্চলের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম জানান, চৌদ্দগ্রাম ট্রান্সপোর্টের ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে করে এক ডাকাত অস্ত্র বহন করে নিয়ে যাওয়ার সময় পুলিশ বাসটিতে তল্লাশি চালায়। এসময় বাসের যাত্রীবেশি ডাকাত চট্টগ্রামের জোরারগঞ্জ থানার মধ্যম আজমনগর গ্রামের রবিউল মিয়ার ছেলে কামাল হোসেনকে (২৯) আটক করা হয় এবং তার সাথে থাকা একটি ব্যাগের ভেতর থেকে দেশিয় তৈরি দুটি পাইপগান উদ্ধার করা হয়। রাত সোয়া ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত চৌদ্দগ্রাম থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে পুলিশ জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে