সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ভূমিকম্পের ঝুঁকিতে দেশের প্রায় ১১ কোটি মানুষ’

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের ১১ কোটি মানুষ ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করে দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী। তার মতে ঢাকা ও চট্টগ্রামের ৮ কোটি মানুষ রয়েছে এই ঝুঁকিতে। আর সিলেট ময়মনসিংহ ও রংপুর এলাকার ২ কোটি ৮ লাখ মানুষের জীবন মারাত্মক ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে।

৩০ জুলাই রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রথম জাতীয় কনভেনশন-২০১৭ এর মূল প্রবন্ধ উপস্থাপনের সময় এ সব কথা এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির উপাচার্যের দায়িত্বরত অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী।

এই ঝুঁকি থেকে উত্তরণে জাতীয় বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণে গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন তিনি। তার মতে, এই কোড মানতে বাধ্য করতে সরকারকে পদক্ষেপ নিতে হবে। এছাড়া জলাশয় ভরাট করে ভবন নির্মাণের ক্ষেত্রে মাটির সহনীয়তার ওপর জোর দিতে হবে।

 

সম্প্রতি ঘটে যাওয়া হাইতি ও চিলিতে মানুষের মৃত্যুর উদাহরণ দিয়ে অধ্যাপক জামিলুর রহমান বলেন, ১৯৬০-এ চিলির ভুমিকম্পের পর মাস্টার প্ল্যান অনুযায়ী ভবন নির্মাণ করায় হাইতির চেয়ে দেশটিতে মৃতের সংখ্যা অনেক কম। যদিও ভূমিকম্পের মাত্রার পার্থক্য ছিল ১ দশমিক ৮।

দেশের দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে বলেও জানান ড. জামিলুর। তিনি বলেন, ১৯৭০ এর বন্যায় পাঁচ লাখ মানুষ মারা গেলেও ২০০৯ এর আইলায় প্রাণহানির সংখ্যার মাত্র ৪০০।

তবে এই সংখ্যা শুণ্যে নামিয়ে আনতে কাজ করে যেতে হবে বলেও জানান তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রথম জাতীয় কনভেনশনের উদ্বোধন করেন মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব শাহ কামালে সভাপতিত্বে অনুষ্ঠোনে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ধীরেন্দ্রনাথ শম্ভু, কমিটির সদস্য শফিকুল ইসলাম, আব্দুর রহমান বদি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা