,

পুকুরে ভেসে উঠল এক পরিবারের ৪ শিশুর লাশ

news-image

নাটোরের গুরুদাসপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের চার শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮টার পর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের বাবলাতলা গ্রামের বাড়ির পাশের পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, বিয়াঘাট ইউনিয়নের বাবলাতলা এলাকার মিন্টু হোসেনের চার বছর বয়সী ছেলে রাব্বানী ও আট বছর বয়সী মেয়ে মেঘলা এবং তাঁর ভাই শিমুল হোসেনের নয় বছর বয়সী মেয়ে রত্রি ও সাত বছর বয়সী মেয়ে সন্ধ্যা বিকেলে খেলতে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর রাত ৮টার দিকে বাড়ির পাশের পুকুরে একজনের লাশ ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজন ও পরিবারের লোকজন। পরে পুকুরে তল্লাশি চালিয়ে বাকি তিন শিশুর লাশ উদ্ধার করে।

একসঙ্গে এক পরিবারের চার শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে