,

নিজস্ব সক্ষমতা দিয়ে আমরা জঙ্গি নির্মূলে সচেষ্ট হয়েছি : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবিলায় বিশ্ব দরবারে বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপণ করেছে। যে কোন দেশের তুলনায় আমাদের নিজস্ব সক্ষমতা দিয়ে আমরা জঙ্গি নির্মূলে সচেষ্ট হয়েছি।

তিনি শনিবার ঢাকার দোহারে পদ্মা ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, শিক্ষার্থীরা নিজেকে মেধাবী হিসেবে প্রতিষ্ঠা করতে মাদক থেকে দুরে থাকতে হবে। মাদক গ্রহণ শুধু নিজেকে নয় দেশকেও মেধাশূন্য করবে। সন্তান কোথায় কি করছে তা খোঁজ রাখতে হবে। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। যেকারণে দেশে মাদকের বিস্তার কমে এসেছে।

মন্ত্রী আরও বলেন, শিক্ষা সংস্কৃতিতে দেশ আজ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) এ আর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব রেজিষ্ট্রেশন বাংলাদেশ ড. খান মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কে. এম আল-আমীন, সড়ক ও জনপথ বিভাগের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার আফসারুজ্জামান খান প্রমূখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে