,

অভিনব কৌশলে মাদক আসছে ঢাকায়

news-image

নিজস্ব প্রতিবেদক : সীমান্তবর্তী এলাকা টেকনাফ থেকে অভিনব কায়দায় মাদকদ্রব্য ঢাকায় আনা হচ্ছে। পরে সেগুলো ঢাকার ব্যবসায়ীদের কাছে বিক্রি হচ্ছে। এমনটিই জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মো. ইউসূফ আলী।

তিনি জানান, শনিবার সকালে রাজধানীর পরীবাগের ফুটওভার ব্রিজের নিচ থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তারা অভিনব কৌশলে পিকআপ ভ্যানে করে ইয়াবা ট্যাবলেট ঢাকায় আনছিল।

আটকরা হলেন- মো. মুরাদ (২৫) ও মো. ওমর (৩৬)।

ইউসূফ আলী জানান, আটকরা পিকআপ যোগে সীমান্তবর্তী টেকনাফ থেকে ইয়াবা চালানটি রাজধানীর কারওয়ান বাজারে নিয়ে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে পরীবাগ ফুটওভার ব্রিজের নিচে চেকপোস্ট বসায় গোয়েন্দা পুলিশ। এক পর্যায়ে একটি নীল রঙের পিকআপ তল্লাশি করা হয়। এসময় ওই পিকআপের পেছনের পাটাতনে বিশেষ কায়দায় তৈরি বক্স থেকে ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পরে সঙ্গে সঙ্গে পিকআপটি জব্দ করা হয়। এছাড়া ওই পিকআপের চালক ও এক সহযোগীকে আটক করা হয়।

তিনি আরো জানান, আটকরা টেকনাফের মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে। সেগুলো অভিনব কায়দায় পিকআপের পেছনে স্টিলের পাটাতনের নিচের ছোট বক্সের মাধ্যমে বহন করে ঢাকার নিয়ে আসে। পরে রাজধানীর বিভিন্ন ব্যবসায়ীর কাছে তা বিক্রি করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে