সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘রাশেদের জবানবন্দির পরই গুলশান মামলার চার্জশিট’

news-image

নিজস্ব প্রতিবেদক : ‘নাটোর থেকে গ্রেফতার আসলাম হোসেন রাশেদ ওরফে র‌্যাশের জবানবন্দির রেকর্ড হওয়ার পরই শুলশানের হলি আর্টিজান মামলার চার্জশিট দেয়া হবে।’

শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা বলেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

তিনি বলেন, গ্রেফতার রাশেদকে প্রথামিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাকে আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন। বিকালে তাকে আদালতে নিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে।

এর আগে, শুক্রবার ভোরে নাটোরে সিংড়া থানা এলাকা থেকে রাশেদকে গ্রেফতার করা হয়। ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট, পুলিশ হেডকোয়ার্টার্সের এলআইসি শাখা, বগুড়া জেলা পুলিশ ও নাটোর জেলা পুলিশ সম্মিলিত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে ঢাকায় নিয়ে আসা হয়। এরপর রশেদকে প্রথামিক জিজ্ঞাসাবাদ করা হয়।

মনিরুল জানান, গুলশানের হলি আর্টিজান হামলার মূল হোতা জঙ্গি তামিম চৌধুরীর ঘনিষ্টজন ছিলেন রাশেদ। সে ওই হামলার অন্যতম পরিকল্পনাকারীও। এছাড়াও হামলায় যেসব অস্ত্র ব্যবহার করা হয়েছে, তা সরবরাহ করেছে রাশেদ এবং হামলায় অংশগ্রহণকারীদের প্রশিক্ষণও দিয়েছে সে।

তিনি আরও বলেন, হামলার আগে ঘটনাস্থল রেকি করা এবং বন্ধুসরা এলাকায় বাসা ভাড়া করতে সহযোগিতা করেছিল রাশেদ। এছাড়া হলি আর্টিজান হামলার পর থেকে নব্য জেএমবির বিস্তার লাভে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল রাশেদ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা