,

আমার চেয়ারেও পানি পড়ে : প্রধান বিচারপতি

news-image

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্টের মূল ভবনে যে চেয়ারে প্রধান বিচারপতি বসেন, সেখানেও পানি পড়ে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নিজেই।

শনিবার সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে দেশের প্রথম নারী বিচারপতি (অবসরপ্রাপ্ত) নাজমুন আরা সুলতানাকে আজীবন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা জানান।

বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশন আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।

প্রধান বিচারপতি বলেন, ‘সুপ্রিম কোর্টের মূল ভবনে আমি যে চেয়ারে বসি, সেখানেও পানি পড়ে। আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের মূল রেকর্ড রুমও এই ভবনে। ’।

নতুন ভবন করা না হলে মাঠে বসে বিচারকাজ পরিচালনার আশঙ্কা করে তিনি আরও বলেন, ‘২০তলা নতুন ভবনের প্রস্তাবটি একনেকেই ঘোরাঘুরি করছে। বর্তমান মূল ভবন মনে হয় আর ৫/৬ বছরের বেশি টিকবে না। এটি ধসে গেলে মনে হয় আমাদেরকে মাঠে বসেই বিচার কাজ পরিচালনা করতে হবে’।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে