,

জঙ্গি ‘র‌্যাশ’ তথ্য দিলেই হলি আর্টিসানের চার্জশিট

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানে হলি আর্টিসান হামলার ‘পরিকল্পনাকারী’দের একজন নব্য জেএমবির রাশেদ ওরফে আবু জাররা ওরফে র‌্যাশকে শুক্রবার নাটোর থেকে গ্রেফতারের পর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলছেন, এই রাশেদের দেয়া তথ্য অনুযায়ী হলি আর্টিসান হামলার চার্জশিট প্রস্তুত করা হবে।

মনিরুল বলেন, তাকে (রাশেদ) গ্রেফতারের পর তদন্ত কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। সে যদি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় অথবা নাও দেয় তার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী চার্জশিট প্রস্তুত করা হবে।

শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মনিরুল।

গ্রেফতার রাশেদকে কাউন্টার টেরোরিজম ইউনিট ১০ দিনের রিমান্ডে চায় বলেও জানান মনিরুল। তিনি বলেন, গুরুত্বপূর্ণ এই মামলায় রাশেদের সংশ্লিষ্টতা ও ভূমিকা জানতে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এ জন্য আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে। শনিবার বিকেল ৩টায় আদালতে তোলা হবে তাকে।

এরআগে রাশেদকে গ্রেফতারের পর এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও বলেছিলেন, শিগগিরই গুলশান হামলার চার্জশিট দেয়া হবে।

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে নাটোর থেকে বগুড়া জেলা পুলিশের একটি দল রাশেদকে গ্রেফতার করে।

উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিসান বেকারিতে দেশের সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে। এতে ১৭ বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। পরদিন সকালে প্যারা কমান্ডো অভিযান চালানো হয়। ‘অপারেশন থান্ডার বোল্ট’ নামে ওই অপারেশনে নিহত হয় ৫ জঙ্গি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে