,

‘সৃজনশীল সাংস্কৃতিক চর্চার মধ্যদিয়ে শিশুদের গড়ে তুলতে হবে’

news-image

নিজস্ব প্রতিবেদক : আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক খেলাধুলার পাশাপাশি সৃজনশীল সাংস্কৃতিক চর্চার মধ্যদিয়ে শিশুদের বেড়ে উঠার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

তিনি বলেন, বাংলাদেশ এখন মাদকের ভয়াবহতায় আক্রান্ত। খেলাধুলা ও সাংস্কৃতিক সৃজনশীলতার মাধ্যমে শিশুদের গড়ে তুলতে না পারলে আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে।

তিনি আজ শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় টি আলী ডিগ্রি কলেজ মাঠে ‘বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

‘বাঙালি জাতি পারেনা এমন কিছু নেই, আমরা বঙ্গবন্ধু ও তাঁর সহধর্মীনিসহ পচাত্তরের ১৫ আগস্টের খুনিদের বিচার করেছি’ উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। এই দেশ মধ্যম আয়ের দেশ হিসেবে শিগগিরই স্বীকৃতি পাচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশকে মর্যাদার স্থানে নিয়ে গেছে। বর্তমান সরকার লেখাপড়ার পাশাপাশি শিশুদের সাংস্কৃতিক উৎকর্ষতা বিকশিত করার মধ্যদিয়ে মর্যদার স্থান সমুন্নত রাখতে চায়। এজন্য শেখ হাসিনার সরকার যা-যা করা দরকার সবই করবে।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভূইয়া, কসবার পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা ও মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার রওশন আরা।

পরে বিকেল ৫টায় মন্ত্রী উপজেলা পরিষদ সুপার মার্কেটে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজিত ৩ দিন ব্যাপী ফলজ বৃক্ষমেলার উদ্বোধন করেন।

এ ছাড়াও উপজেলা সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত স্থানীয় জেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলার ‘হাট-বাজার’ রাজস্ব আয় থেকে ৩৫১ জন মুক্তিযোদ্ধার মাঝে চিকিৎসা সেবার জন্য নগদ ১৭ লাখ ৫৫ হাজার টাকা অনুদান হিসেবে প্রদান করেন।

এরপর আইনমন্ত্রী কসবার ঐতিহাসিক কল্যান সাগর দীঘির উত্তর পাড়ে ৪-তলাবিশিষ্ট রেস্ট-হাউজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে এই রেস্ট হাউজটি নির্মাণ করা হচ্ছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে