,

গুলশান হামলার অন্যতম ‘পরিকল্পনাকারী’ গ্রেফতার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার অন্যতম ‘পরিকল্পনাকারী’ নব্য জেএমবির আসলাম হোসেন রাশেদ ওরফে রাশেদুল ইসলাম ওরফে র‌্যাশকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে নাটোরের সিংড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট, বগুড়া জেলা পুলিশ, নাটোর জেলা পুলিশ এই অভিযানে অংশ নেয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান। তিনি জানান, নাটোরের সিংড়া বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। আজই তাকে ঢাকায় নেয়া হচ্ছে।

এর আগে, চলতি বছরের শুরুতে গুলশান হামলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত নব্য জেএমবি’র নেতা জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীকে গ্রেফতার করেছে পুলিশ।

এছাড়া, চলতি মাসের শুরুতে গুলশান হামলার অন্যতম আসামি সোহেল মাহফুজকে ওরফে হাতকাটা মাহফুজকে গ্রেফতার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি হলি আর্টিজানে হামলার পরিকল্পনা ও গ্রেনেড সরবরাহকারী ছিলেন। এসময় মাহফুজের তিন সহযোগীকেও গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত বছর ১ জুলাই হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় ছয় জঙ্গি ও দুই পুলিশসহ ২৮ জন প্রাণ হারায়। তাদের মধ্যে ১৭ জনই বিদেশি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাম্প্রতিক কয়েকটি অভিযানে ওই হামলায় জড়িত জঙ্গি নেতা তামিম চৌধুরী, জাহিদুল ইসলাম ও তানভীর কাদেরি নিহত হন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে