সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমান ফারুক ও মুসার ‍‍`যুদ্ধাপরাধের‍‍` তদন্ত চলছে

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক এবং আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসের বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে।

বৃহস্পতিবার সংস্থার রাজধানীর ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সমন্বয়ক সানাউল হক এ কথা বলেন তিনি।

সানাউল হক বলেন, মানবতাবিরোধী অপরাধে নড়াইলে ১২ ও শেরপুরের নকলার চার জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। শিগগিরই প্রতিবেদন প্রসিকিউশন শাখার জমা দেয়া হবে।

তিনি আরও বলেন, নড়াইলে ১২ জনের মধ্যে পাঁচ জন ও নকলার চার জনের মধ্যে তিন জন গ্রেফতার হয়েছে। অন্যরা পলাতক রয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সানাউল হক বলেন, পলাতকদের গ্রেফতারে সরকারের উদ্যোগ নিতে হবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পলাতকদের গ্রেফতারে পুলিশের গাফিলতি না থাকলেও মনোযোগের অভাব রয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে।

তিনি জানান, দুই মামলায় ১৬ জনের বিরুদ্ধে হত্যা, অপহরণ, অগ্নিসংযোগ, লুন্ঠণসহ মানবতাবিরোধী অপরাধের তথ্য পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই