,

হোমনায় উদ্ধারকৃত বোমা ধ্বংস

news-image

মো.আবু রায়হান চৌধুরী,হোমনা প্রতিনিধি : কুমিল্লার হোমনায় পুলিশের উদ্ধারকৃত ৭টি বোমা ধ্বংস করেছে সেনাবাহিনী। গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌরসভা সংলগ্ন বালুর মাঠে বোমাগুলো ধ্বংস করা হয়। কুমিল্লা ক্যান্টনমেন্টের সেনাবাহিনীর বোমা নিস্ক্রয়করণের একটি দল বোমাগুলো বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করে। বিস্ফোরণের বিকট শব্দে চারপাশ কেঁপে উঠে। মুহূর্তের জন্য পথচারীদের চলাচল থমকে যায়। বোমা নিস্ক্রিয়কালে সেনাবাহিনীর সাথে হোমনা থানার পুলিশও ঘটনাস্থলে ছিলেন।

হোমনা থানার ওসি (তদন্ত) কাজী নাজমুল হক জানান, গত বছরের নভেম্বর মাসে পুলিশ দুই ডাকাতসহ ৭টি বোমা উদ্ধার করেছিল। তিনি আরও জানান, ডাকাত দল উপজেলার শ্রীমদ্দি এলাকার মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে হোমনা থানার পুলিশ অভিযানে গেলে ডাকাত দল পুলিশের ওপর আক্রমন চালায়। এতে একজন পুলিশও আহত হয়েছিল। ওই ঘটনায় দুইজন ডাকাতসহ সাতটি বোমা আটক করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সেনাবাহিনীর বোমা নিস্ক্রিকরণের একটি দল ওই বোমাগুলি ধ্বংস করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে