,

বিদেশিদের প্রতারণার অর্থ লেনদেন করে ১২ ব্যাংক

news-image

নিজস্ব প্রতিবেদক : বিদেশিরা প্রতারণার অর্থ লেনদেন করছেন- এমন অভিযোগে বাংলাদেশের ১২টি ব্যাংক সনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন।

এর আগে মানব পাচার ও প্রতারণার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নয়জনকে আটক করে পুলিশ। এদের মধ্যে চারজন নাইজেরিয়ার নাগরিক। এ ব্যাপারে বিস্তারিত তথ্য প্রদানের জন্য বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

এ সময় আব্দুল বাতেন বলেন, বুধবার রাতে রাজধানী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজন নাইজেরিয়ার নাগরিকসহ ৯ প্রতারককে আটক করা হয়।

 

আটকরা হলো- জন আগাড়ি ইউজিও, আফেজ, মাইকেল ইউজিনি ব্রাউন, নামডি কেলভিন, লিজা আক্তার ওরফে অ্যাসতা, তাসমিয়া পারভীন ওরফে শিমু ও মো. মহসিন শেখ।

আব্দুল বাতেন জানান, তাদেরকে প্রথামিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ সময় তারা বলেছে প্রতরাণা করে তারা ১২টি ব্যাংকে টাকা জমা রাখে এবং বিভিন্ন উপায়ে লেনদেন করে। ওইসব ব্যাংকগুলোকে সনাক্ত করা হয়েছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে