,

দেশে ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখতে চাই : সিদ্দিকুর

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহবাগে পুলিশের টিয়ারশেলের আঘাতে দুই চোখ হারাতে বসা তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ের পথে রওনা হচ্ছেন।

বৃহস্পতিবার সকালে ঢাকায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে অ্যাম্মুলেন্সে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার সময় তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই ছাত্র সবার দোয়া চান।

তিনি সাংবাদিকদের বলেন, “চিকিৎসার জন্য ভারতে যাচ্ছি। আমি যেন চোখে দৃষ্টি ফিরে পাই। আমার প্রথম আর্জি, যেন দেশে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখতে পারি।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিদ্দিকুরের চিকিৎসার খরচসহ সার্বিক দায়িত্ব নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় তাকে নেওয়া হচ্ছে চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়ে।

সিদ্দিকুরের সঙ্গে চেন্নাই যাচ্ছেন তার ভাই নওয়াব আলী ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারীর অধ্যাপক ডা. জাহিদুল আহসান মেনন। বেলা ১টায় শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চেন্নাইয়ের উদ্দেশ্যে তাদের ঢাকা ত্যাগ করার কথা বলে জানান তিনি।

প্রসঙ্গত, পরীক্ষার রুটিন ও তারিখ ঘোষণাসহ কয়েকটি দাবিতে গত ২০ জুলাই সকাল ১০টার দিকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের সড়কে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা। পুলিশ তাদের ওই জায়গা ছেড়ে যেতে বললে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ফুট ওভারব্রিজের পাশের অংশে অবস্থান নেন তারা।

তখন তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জসহ কাঁদানে গ্যাস ছোড়ে। এ ঘটনায় গুরুতর আহত হন তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে