বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোপনে জঙ্গি কার্যক্রমে ‘রিটার্ন টু ইসলাম’!

news-image

নিউজ ডেস্ক : জিহাদের জন্য সকলকে ইসলামের পতাকা তলে একত্রিত করার উদ্যেশে এই জঙ্গি সংগঠনের সৃষ্টি হয়। ২০১২ সালে সিলেটে এই সংগঠন গঠিত হয়। সংক্ষেপে একে আরটিআই বলা হয়। মামুনুর রশিদ ওরফে কাজল ওরফে ইবনে আজিজুর রহমান নামের একজন এই সংগঠনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সিলেটে শাহজালাল উপশহর এলাকায় মুশফিকুল হকের সহযোগিতায় এই সংগঠনটি যাত্রা শুরু করে। সংগঠনের পক্ষে কর্মী সংগ্রহ, অর্থ সংগ্রহ, জঙ্গিবাদে উদ্বুদ্ধ করণ ও হিজরতের পূর্ব প্রস্তুতি মূলক পর্ব সমূহ সম্পন্ন করার কাজ শুরু হয়। জঙ্গি সংশ্লিষ্ট ভিডিও ও বিভিন্ন আর্টিকেলের পিডিএফ কপি আদান-প্রদান শুরু হয় সদস্যদের মধ্যে। প্রাথমিকভাবে লক্ষাধিক টাকা এই সংগঠনের ফান্ডে জমা করা হয়। রাজধানীর ফার্মগেটের একটি ভাড়া বাসায় সংগঠনটির নিয়মিত গোপন বৈঠক শুরু হয়।

২০১৬ সালের প্রথম দিকে এই সংগঠনটির সঙ্গে নব্য জেএমবির সারোয়ার জাহান মানিক ও কানাডা প্রবাসী তামিম আহমেদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ হয়। আরটিআইর সাজিদ হাসান, জাইদুল হক জিহান, তৌহিদ ও তপুকে মহাখালীতে একটি অনুবাদ কেন্দ্রে চাকরি দেয় সারোয়ার জাহান মানিক। এই সময়ের পর থেকে আরটিআই’র যোগাযোগ হয় জেএমবি’র সঙ্গে। এদের মধ্যে ২০১৬ সালের ৮ অক্টোবরে গাজীপুরের পাতারটেকে র্যাবের অভিযানে অপুসহ ২ জন নিহত হয়। ৪ এপ্রিল ঢাকা থেকে র্যাবের হাতে জাইদুল হক জিহান গ্রেফতার হয়।

বুধবার র‌্যাব-৩ এর অধিনায়ক লে.কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ জানান, বুধবার ভোরে বাড্ডার আফতাব নগর এলাকায় অভিযান পরিচালনা করে গোপন বৈঠক করার প্রস্তুতিকালে মুশফিকুল হক (২৪), বিপ্লব হোসেন কামাল ওরফে সুন্নাহ কামাল ওরফে মাওলানা কামাল হোসেন বিপ্লবী (২৬) ও মামুনুর রশিদ ওরফে আবু ইউশাকে (২৬) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে বিপ্লব হোসেন কামাল গত ৩ জুন বনানীর সি-ব্লকের ৪ নম্বর রোডের ৬৭/এ, মোস্তফা ম্যানসনের ৫ম তলায় ইন্টারকম ট্রেড ইন্টারন্যাশনাল ও টেলেক্স লিমিটেড নামে একই মালিকের দুইটি প্রতিষ্ঠান থেকে নিখোঁজ হন। একই দিনে আরো তিন যুবক নিখোঁজ হয়। এরা হলেন ইমাম হোসেন (২৭), তাওহীদুর রহমান (২৬) ও হাসান মাহমুদ (২৬)। কামাল হোসেন নিউ ইস্কাটনের দিলু রোডের জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা থেকে দাওরা হাদিস সম্পন্ন করে বনানীর ওই প্রতিষ্ঠানে বিপনন কর্মকর্তা হিসাবে চাকরি করতেন। হাসান মাহমুদ ঐ প্রতিষ্ঠানের ম্যানেজার। আর ইমাম হোসেন ঐ প্রতিষ্ঠানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত। নিখোঁজ তাওহীদুর রহমানের বাসা মহাখালীতে। তাওহীদুর মহাখালীতে একটি অনুবাদ কেন্দ্র পরিচালনা করতেন। নিখোঁজের ঘটনায় ৩ জুন রাতে কামাল হোসেনের মামা রশিদ আলম বনানী থানায় একটি জিডি করেন। পরদিন ইমাম হোসেনের বাবা বিল্লাল হোসেন বনানী থানায় আরো একটি জিডি করেন।

বুধবার কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে দাবি করা হয়, প্রাথমিক জিজ্ঞসাবাদে গ্রেফতারকৃতরা নিজেদেরকে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সক্রিয় সদস্য বলে জানিয়েছে। গ্রেফতারকৃত মুশফিকুল মহাখালীতে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য ঢাকায় আসলে ইমাম মেহেদী, বিপ্লব হোসেন কামাল ওরফে সুন্নাহ কামাল ওরফে মাওলানা কামাল হোসেন বিপ্লবী, তাওহীদ সহ কয়েকজন তাকে মহাখালী কেন্দ্রিক সারোয়ার-তামিম গ্রুপ এর সক্রিয় সদস্য হিসাবে প্রথমে অণুবাদক হিসাবে নিয়োজিত করে। মামুনুর রশিদ ওরফে আবু ইউশা জানায় যে, তিনি ইমাম মেহেদী এবং তাওহিদের মাধ্যমে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের একজন সক্রিয় সদস্য হিসাবে জঙ্গিবাদি কার্যক্রমে জড়িয়ে পড়েন। আরবি ভাষায় দক্ষতা থাকায় তিনি সাংকেতিক বার্তা সংশ্লিষ্ট এ্যাপস টেলিগ্রামের মাধ্যমে বিভিন্ন ধরনের জঙ্গি সংশ্লিষ্ট আর্টিকেল সংগ্রহ করে অনুবাদের মাধ্যমে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করার কাজে নিয়োজিত ছিল। এছাড়াও জঙ্গি সংশ্লিষ্ট কাজে ব্যবহার করার জন্য ইমাম মেহেদীকে বেশকিছু ভূয়া রেজিষ্ট্রেশনকৃত সিম প্রদান করেন। ইন্টারনেট হতে জঙ্গি সংশ্লিষ্ট ভিডিও সংগ্রহ ও সরবরাহ করতেন।

বিপ্লব হোসেন কামাল জিজ্ঞাসাবাদে বলেন, গুলশানে হেলিআর্টিজানে জঙ্গি হামলার আগে থেকেই জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সদস্য হিসাবে জঙ্গিবাদে উদ্বুদ্ধকরণ ও অংশগ্রনের জন্য কর্মী সংগ্রহের কাজে নিয়োজিত ছিল। একটি আইটি কোম্পানীতে চাকরির সুবাদে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের জঙ্গি সংশ্লিষ্ট ভিডিও, আর্টিকেল ইন্টারনেট হতে সংগ্রহ ও সরবরাহের কাজে নিয়োজিত ছিলেন।

র‌্যাব-৩ এর অধিনায়ক লে.কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, গ্রেফতারকৃতরা পূর্বে রিটার্ণ টু ইসলাম নামে একটি জঙ্গি সংগঠন করলেও পরবর্তীতে তারা জেএমবি’র সারোয়ার-তামিম গ্রুপে যোগ দেয়।

অপরদিকে, জঙ্গি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এ পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রনালয় শাহাদত আল হিকমা, হরকাতুল জিহাদ বাংলাদেশ, জামায়াতুল মুজাহিদীন অব বাংলাদেশ, জাগ্রত মুসলিম জনতা, হিযবুত তাহরীর, আনসারুল্লাহ বাংলা টিম ও আনসার আল ইসলাম নামের ৭ টি সংগঠনকে নিষিদ্ধ করে। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে কালো তালিকাভূক্ত হয়ে আছে আরো ৩৩ টি সংগঠন। এসব সংগঠনের বিরুদ্ধে জঙ্গি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তবে এই ৩৩ টি সংগঠনের নামের তালিকায় রিটার্ন টু ইসলাম নামের সংগঠনটির নাম নেই।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ