,

চার শিশু হত্যায় তিনজনের ফাঁসির আদেশ

news-image

সিলেট প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে পঞ্চায়েতের বিরোধের জের ধরে অপহরণ করে চার শিশুকে হত্যার ঘটনায় তিনজনের ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া তিনজনের সাত বছর করে কারাদণ্ড ও দুজনকে খালাস দিয়েছেন আদালত। আজ বুধবার সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

ফাঁসির দণ্ড পাওয়া আসামিরা হলেন: রুবেল মিয়া, আরজু মিয়া, উস্তার মিয়া।

মামলা পরিচালনাকারী রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি কিশোর কুমার কর এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বছরের ১২ ফেব্রুয়ারি বাড়ির পাশের মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয় সুন্দ্রাটিকি গ্রামের আবদাল মিয়া তালুকদারের ছেলে মনির মিয়া (৭), ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), আবদুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০) ও আবদুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (১০)।

মনির সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে, তার দুই চাচাতো ভাই শুভ ও তাজেল একই স্কুলে দ্বিতীয় ও চতুর্থ শ্রেণিতে পড়ত। আর তাদের প্রতিবেশী ইসমাইল ছিল সুন্দ্রাটিকি মাদ্রাসার ছাত্র।

নিখোঁজের পাঁচ দিন পর গ্রামের উত্তরে ইছাবিল থেকে চারজনের বালুচাপা দেওয়া লাশ উদ্ধার হলে দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় বাহুবল থানায় নয়জনের বিরুদ্ধে মামলা করেন মনির মিয়ার বাবা আবদাল মিয়া।

ওই বছরের ২৯ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তাদির হোসেন নয়জনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দেন।

সুন্দ্রাটিকি গ্রামের দুই পঞ্চায়েতের বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয় বলে মামলার তদন্ত ও আসামিদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ নিশ্চিত হয়। নয়জন আসামির মধ্যে কারাবন্দী আছেন-সুন্দ্রাটিকি গ্রামের পঞ্চায়েত একাংশের প্রধান আবদুল আলী ওরফে বাগাল, তাঁর দুই ছেলে রুবেল মিয়া ও জুয়েল মিয়া, সহযোগী আরজু মিয়া ও শাহেদ মিয়া। বাচ্চু মিয়া নামের অন্য একজন আসামি পলাতক থাকা অবস্থায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মারা যান। এ ছাড়া উস্তার মিয়া, বাবুল মিয়া ও বিল্লাল মিয়া নামের তিন আসামি পলাতক রয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে