সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্দিকুরকে কাল চেন্নাই নেওয়া হচ্ছে

news-image

নিউজ ডেস্ক : তিতুমীর কলেজের আহত শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের চোখের উন্নত চিকিৎসার জন্য আগামীকাল ২৭ জুলাই বৃহস্পতিবার ভারতের চেন্নাই নেওয়া হচ্ছে। পরদিন সেখানে একটি হাসপাতালে তার চোখের পরীক্ষা করানো হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন সিদ্দিকুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের একথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিদ্দিকুর রহমানের চিকিৎসার আর্থিক খরচ বহনসহ সার্বিক দায়িত্ব সরকার নিয়েছে।

মোহাম্মদ নাসিম জানান, “সিদ্দিকুরের চিকিৎসার সকল ব্যয়ভার সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয় বহন করবে। ”

এরআগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সিদ্দিকুরকে সুস্থ করতে সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদানের নির্দেশ দেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল কর্তৃপক্ষকে।

স্বাস্থ্যমন্ত্রী সিদ্দিকুরের উদ্দেশ্যে বলেন, “তুমি (সিদ্দিকুর) চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে দেশে ফিরে আসো, তোমার ভবিষ্যত জীবন নিশ্চিত করতে আমাদের চেষ্টা থাকবে। ”

গত বৃহস্পতিবার সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে শাহবাগে আন্দোলন করতে গেলে রাজধানীর তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান দুই চোখে আঘাত পান। প্রথমে সিদ্দিকুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর তাকে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে শনিবার তার চোখে অস্ত্রোপচার করা হয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা