,

আল-আকসা মসজিদে জুমার নামাজ নিষিদ্ধ, বাংলাদেশের নিন্দা

news-image

নিজস্ব প্রতিবেদক : ফিলিস্তিনের পবিত্র আল-আকসা মসজিদে ইসরাইলি কর্তৃপক্ষ জুমার নামাজ নিষিদ্ধ করায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।আজ মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

 

এতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তার ফিলিস্তিনি সমকক্ষের কাছে পাঠানো এক চিঠিতে এই নিন্দা জানান।

বিবৃতিতে আরও বলা হয়, ইসরাইলি কর্তৃপক্ষ আল-আকসা মসজিদ বন্ধ করে দেয়া এবং আল-হারাম আল শরিফের চারপাশে নিষেধাজ্ঞা আরোপ করায় বাংলাদেশ তার নিন্দা জানায়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভিকটিমদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।

পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বলেন, ফিলিস্তিনের ভ্রাতৃপ্রতীম জনগণের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির প্রতি বাংলাদেশের সমর্থন পুর্নব্যক্ত করছি। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু করার আহবান জানান পররাষ্ট্রমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে