বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সেকান্দার বক্সের হাওয়াই গাড়ি’ নিয়ে মধ্যপ্রাচ্যে ঝড়

new image_20885

মাঈনুল ইসলাম নাসিম, প্রবাসী সাংবাদিক: মোস্তফা কামাল রাজ রচিত ও হালের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত ‘মাইক’ নাটকে লাখ লাখ সৌদি প্রবাসী বাংলাদেশির ‘ফকিরনি’ গালি দিয়ে ন্যক্কারজনকভাবে হেয় প্রতিপন্ন করার পর আবারও একই পদাঙ্ক অনুসরণ করা হলো। এবারের ঈদের বিনোদন ‘সেকান্দার বক্সের হাওয়াই গাড়ি’ নাটকের একটি বিশেষ দৃশ্যে আবারও ঝড় উঠল মধ্যপ্রাচ্যে।  

নাট্যকার সাগর জাহানের রচনা ও পরিচালনায় ধারাবাহিক এই নাটকে অত্যন্ত সুকৌশলে সৌদিপ্রবাসীদের পাশাপাশি দুবাই প্রবাসী বাংলাদেশিদেরও চরিত্র হরণের প্রাণান্তকর প্রচেষ্টা চালানো হয়েছে। 

দুবাই প্রবাসী অনেকেই বলছেন সস্তা বিনোদনের নামে আনাড়ি পরিচালকদের দায়িত্বহীন পরিচালনায় রিলিজ হওয়া বাংলা নাটকে ইদানীং প্রবাসী বাংলাদেশিদের খাটো করার অপচেষ্টা আশঙ্কাজনকহারে বাড়ছে। মধ্যপ্রাচ্যে উত্তপ্ত মরুর বুকে মাথার ঘাম পায়ে ফেলে খেটে খাওয়া যে প্রবাসীরা রেমিট্যান্সের চাকাকে সচল রেখে বাঁচিয়ে রাখছে বাংলাদেশের অর্থনীতিকে, সেই প্রবাসীদের অবমূল্যায়ন করে বাংলাদেশের এসব পরিচালক-প্রযোজক নিজেদের অসারতা প্রমাণের পাশাপাশি অবতীর্ণ হচ্ছে কাণ্ডজ্ঞানহীন ভূমিকায়। 

 

 

ইতিপূর্বে ‘মাইক’ নাটকে অভিনেতা মোশাররফ করিমের মুখে ‘সৌদি যায় ফকিরনিরা, আমার কি টেকা পয়সার অভাব’ বস্তাপচা এই কমন ডায়ালগের প্রেক্ষিতে প্রতিবাদে ফেটে পড়েছিলেন প্রবাসীরা। 

এ জাতীয় আরও খবর

আদ্-দ্বীনের শোকজের জবাবে আমরা সন্তুষ্ট নই, ‘গল্প-কাহিনি’ বেশি: সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট

পুলিশের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনবে সরকার

ঐ জায়গা থেকে কখনো প্রেম হয়নি : অপু বিশ্বাস

আর বাকি একদিন: বিশ্বকাপের ‘গোল্ডেন রাজা’ মেসি

ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

প্রাথমিক শিক্ষক নিয়োগ: ৪ মাসেও যোগদান হয়নি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বাজেটে কোন পণ্যের দাম কমতে বা বাড়তে পারে

তানিয়া বৃষ্টি জীবিত, সুস্থ আছেন – গুজবের অবসান

শিমুল বিশ্বাসের আহ্বান: ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা জোরদার করা হোক

ঢাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা