,

ভুল চিকিৎসায় নবজাতকের চোখ নষ্ট

news-image

নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁও শহরের হাসান এক্স-রে ক্লিনিক অ্যান্ড প্যাথলজি ও জেনারেল হাসপাতাল নামে একটি ক্লিনিকের বিরুদ্ধে এক নবজাতকের চোখে ভুল ড্রপ দেয়ায় চোখ নষ্ট হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নবজাতক ঠাকুরগাঁও সদর উপজেলার বগুলাডাংগি ভুল্লীবাজার এলাকার হাবিল শেখের মেয়ে।

হাবিল শেখ অভিযোগ করে বলেন, তিন দিন আগে হাসান এক্স-রে ক্লিনিক অ্যান্ড প্যাথলজি ও জেনারেল হাসপাতালে শিশুটির জন্ম। ডাক্তার সাজ্জাদ হায়দার শাহীনকে শিশুটিকে দেখালে তিনি চোখ ও নাভির জন্য দু’টি ড্রপ দেন। গতরাতে নার্সরা সঠিকভাবে ড্রপ দিয়েছেন। মঙ্গলবার সকালে কর্তব্যরত নার্স লিপি রানী ভুল করে নাভির ড্রপ চোখে প্রয়োগ করেন।

পরে শিশু ডাক্তার সাজ্জাদ হায়দার শাহীনের কাছে নবজাতকটি নিয়ে গেলে ভুল ড্রপ প্রয়োগ করা হয়েছে বলে জানান এবং চোখের ডাক্তার দেখানোর পরামর্শ দেন।

অপরদিকে নার্স লিপি রানী ডা. সাজ্জাদ হায়দার শাহীনের দেয়া সঠিক ড্রগ প্রয়োগ করেছেন বলে দাবি করেছেন।

পরে অভিভাবকরা ঠাকুরগাঁও গ্রামীণ চক্ষু হাসপাতালের ডা. নাইমুল হাসানকে নবজাতকের চোখ দেখালে তিনি জানান, শিশুটির চোখে প্রয়োগকৃত ড্রপটিতে অতিরিক্ত এসিড থাকায় চোখের ৭০ শতাংশ নষ্ট হয়ে গেছে।

হাসান জেনারেল হাসপাতালের মালিক মো. মানিক হোসেন জানান, ডাক্তার বা নার্সের ভুলে এমনটি হতে পারে। যেহেতু আমার ক্লিনিকে ঘটনাটি ঘটেছে নবজাতকের চিকিৎসার ব্যয় ক্লিনিক কর্তৃপক্ষ বহন করবে।

এ সময় নবজাতকের স্বজনরা রাজু নামে এক ক্লিনিক কর্মীর ওপর উত্তেজিত হয়ে হামলা চালিয়েছেন বলে ক্লিনিক কর্তৃপক্ষ অভিযোগ করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে