,

সিদ্দিকুরের ঘটনায় দুঃখ প্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রীর

news-image

নিউজ ডেস্ক : সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের চোখের ক্ষতিতে দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, এ ঘটনায় পুলিশের কোনো গাফিলতির প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে।

সিদ্দিকুরের এই ঘটনা দুঃখজনক উল্লেখ করে পুলিশকে আরও সংযত হওয়ার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

মঙ্গলবার দুপুরের দিকে ‘মাদকদব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০১৭’ উদযাপন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিদ্দিকুরের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে। ওই কমিটির তদন্ত যদি সন্তোষজনক না হয় তাহলে স্বরাষ্ট্র মন্তণালয় থেকে আরেকটি তদন্ত কমিটি গঠন করে পুরো ঘটনা তদন্ত করে দেখা হবে।

ডিএমপির এই কমিটির তদন্তে যদি কোনো পুলিশ সদস্যের গাফিলতির প্রমাণ মেলে তাহলে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলেও জানান আসাদুজ্জামান।

গত বৃহস্পতিবার রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভূক্ত হওয়া ৭ কলেজের শিক্ষার্থীরা।

এ সময় পুলিশ শিক্ষার্থীদের সেখান থেকে সরিয়ে দিতে গেলে সংঘর্ষ হয়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।

পুলিশের কাঁদুনে গ্যাসের শেলের আঘাতে তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান গুরুতর আহত হন। শেলের আঘাতে তার চোখ নষ্ট হবার পথে। সিদ্দিকুরে চোখ আর ফিরে পাবে কিনা- তা নিয়ে সংশয়ে রয়েছেন চিকিৎসকরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে