,

এবার রাস্তায় চলতে নৌকা কিনল চট্টগ্রামের কর অফিস

news-image

নিউজ ডেস্ক : চট্টগ্রামের কিছু ‍কিছু এলাকায় বৃষ্টি ও জোয়ারে প্রায়ই রাস্তা ঘাট পানিতে তলিয়ে যায় কখনো আবার কোমর পরিমাণ পানি থাকে রাস্তার উপর। এর ফলে সেখানকার কর্মকর্তা-কর্মচারীদের প্রায়ই পরতে হয় ভোগান্তিতে। আর এই ভোগান্তি এড়াতেই চট্টগ্রাম কর অঞ্চল-৪ কর্তৃপক্ষ রাস্তায় চালাতে একটি নৌকা কিনেছে।

আগ্রাবাদ সিডিএ-১ নম্বর সড়কে কর অঞ্চল-৪ এর কার্যালয়। সেখান থেকে আগ্রাবাদ মূল সড়কের কাছে ভ্যাট অফিসে যাওয়া আসার কাজেই এ নৌকা ব্যবহার করে কর্মকর্তা-কর্মচারীরা। পাশাপাশি আয়কর দিতে আসা নাগরিকদেরও এই নৌকায় চড়তে দেখা যায়।

অতিরিক্ত বৃষ্টি ও জোয়ারের পানিতে কর অফিসের ছয়তলা ভবনটির সামনের সড়কটি নিয়মিতই কোমর থেকে হাঁটু পানিতে তলিয়ে যায়।

ওই অঞ্চলে কর্মরত কয়েকজন কর্মকর্তা জানান, আগ্রাবাদ সিডিএ এলাকার প্রায় প্রতিটি সড়কের নিয়মিত দৃশ্য এটি। কোনো সড়কে কোমর পানি, কোনোটিতে হাঁটু পানি ওঠে।

প্রতিদিনের এ দুর্ভোগ থেকে মুক্তি পেতে দুই সপ্তাহ আগে একটি নৌকা কেনার কথা জানান কর অঞ্চল-৪ এর কমিশনার আহমেদ উল্লাহ।

তিনি বলেন, ‘প্রায় প্রতিদিনই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে কর্মকর্তা-কর্মচারী ও করদাতাদের আসা-যাওয়াসহ দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এজন্যই নৌকাটি কেনা হয়েছে।’

কর কর্মকর্তারা জানান, দুই সপ্তাহ আগে চট্টগ্রামের কুমিরা এলাকা থেকে প্রায় ২৬ হাজার টাকায় নৌকাটি কেনা হয়। যাত্রী নেওয়ার পর নৌকাটিকে কর অফিসের একজন দারোয়ান ঠেলে অথবা দাঁড় বেয়ে চালিয়ে নিয়ে যান।

কর কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী বলেন, এ এলাকার জলাবদ্ধতা শুধু বৃষ্টির কারণে নয়, রৌদ্রোজ্জ্বল দিনেও জোয়ারের পানিতে সড়ক ডুবে যায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে