,

ভালোবাসার মানুষকে পেতে দুঃসাহসিক কান্ড ঘটালেন প্রেমিকা

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ভালোবাসার টানে দুঃসাহসিক কান্ড ঘটিয়েছেন ভেনেজুয়েলার এক নারী। জেলখানায় বন্দী থাকা ভালোবাসার মানুষটিকে ফিরে পেতে অবলম্বন করেন অভিনব উপায়। তিনি তার বয়ফ্রেন্ডকে জেল থেকে পালাতে সুটকেসের ব্যবহার করেন। সুটকেসের ভেতরে প্রেমিককে ঢুকিয়ে তা টেনে জেলের বাইরে নিয়ে যাবার প্লান করেছিলেন প্রেমিকা।

তারা পালিয়ে যেতে প্রায় সফলও হয়ে যাচ্ছিলেন। মাঝপথে জেলের গার্ডদের সন্দেহে বয়ফ্রেন্ড সমেত সুটকেস নিয়ে ধরা পরেন দুজনেই। এন্টোনিয়েতা রোব্লেস সাউদা নামের এই নারী সম্প্রতি জেলখানায় যান তার বয়ফ্রেন্ড জোসে এন্টোনিও আঞ্জোতেগুই কে দেখতে। সঙ্গে নিয়ে যান ছয় বছরের মেয়ে আর একটা বড় সাইজের গোলাপি রঙের সুটকেস যা, দক্ষিণ আমেরিকার জেলখানায় পরিবার নিয়ে রাত কাটানোর জন্যে মোটেই অস্বাভাবিক ছিল না।

সবকিছুই তাদের পরিকল্পনা মাফিক নিখুঁত চলছিল কারণ উজ্জ্বল গোলাপি রঙের সুটকেসটা গার্ডের সন্দেহের সৃষ্টি করেনি। কিন্তু শেষমেশ সব পরিকল্পনা ভেস্তে যায় যখন পরের দিন গার্ড দেখতে পায় যে, জেলে ঢোকা হালকা সুটকেসটা টেনে নিতে সাউদা খুব কষ্ট করছে জেল গেট পার হওয়ার সময়।

তারা সাউদাকে বাধ্য করে সুটকেস খুলে দেখাতে যে ভেতরে এমন কি আছে যা এত ভারী। পরবর্তীতে সুটকেসের চেইন খুলে দেখা যায় যে জোসে এন্টোনিও দলা পাকিয়ে গোল হয়ে কাপড়ের ভেতরে শুয়ে রয়েছেন।

পুয়েন্তে আয়লার কর্মীরা পুনরায় সাউদার গাড়ি চোর প্রেমিককে আবারো জেলে পাঠিতে দেন, সঙ্গে কয়েদি চুরির চেষ্টায় সাউদাকেও গ্রেফতার করা হয় আর তাদের ছয় বছরের ছোট্ট মেয়েটিকে সমাজসেবা প্রতিষ্ঠানে দিয়ে দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে