,

বৃষ্টিতে রাজধানীবাসীর ভোগান্তি

news-image

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টি আশীর্বাদ না হয়ে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে রাজধানীবাসীর জন্য। রবিবার রাত থেকেই রাজধানীসহ দেশজুড়ে টানা বৃষ্টি হচ্ছে। কখনো মুষলধারে আবার কখনো থেমে থেমে। এতে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে রাজধানীবাসীকে। রাস্তা কাটা, গর্ত ও খানাখন্দে ভরা বেশিরভাগ রাস্তা পানিতে ডুবে থাকায় পথে পথে বিকল হয়ে যাচ্ছে গাড়ি।

বৃষ্টির কারণে ম্যানহোলগুলো যেন মৃত্যু ফাঁদে রূপ নিয়েছে। বেশ কয়েকটি স্থানে রিকশা উল্টে ম্যানহোলে পড়ার ঘটনাও ঘটেছে, আহত হয়েছেন যাত্রীরা। এছাড়া যানজটের পাশাপাশি রাস্তায় গাড়ির সংখ্যাও অপ্রতুল। গাড়ি না পাওয়ায় আরও ভোগান্তি বেড়েছে অফিস, স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও নানা শ্রেণি পেশার মানুষের। গুণতে হচ্ছে বাড়তি ভাড়াও। ২০ টাকার জায়গায় দিতে হচ্ছে ৫০ টাকা।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর অপেক্ষাকৃত নিচু এলাকায় হাঁটুপরিমাণ পানি জমে গেছে। কোথাও জমেছে কোমর পানি। সেই পানিতে ভাসছে নোংরা-আবর্জনা। বিশেষ করে নগরীর যাত্রাবাড়ী, খিলগাঁও, শান্তিনগর, মালিবাগ, মৌচাক, আরামবাগ, বাড্ডা, রামপুরা, কাওরান বাজার, মিরপুরের শেওড়াপাড়া, কাজীপাড়া, মৌচাক, কাকরাইল ও পুরান ঢাকার বিভিন্ন এলাকাসহ বেশ কিছু স্থানে পানি জমে গেছে। যার ফলে যানবাহন চলাচলে ভোগান্তি বেড়েছে।

এছাড়া নগরীর অধিকাংশ সড়কের পাশে সিটি কর্পোরেশনের ড্রেন ও ওয়াসার পানির সংযোগ লাইন নির্মাণের জন্য রাস্তা কাটাসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার কাজ চলায় খোঁড়া গর্তে পানি জমে সড়কের সঙ্গে সমান হয়ে গেছে। এসব গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে