সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হবে : রাষ্ট্রপতি

news-image

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গণহত্যার প্রকৃত ইতিহাস জানতে নতুন প্রজন্মের জন্য যথাযথ পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রপতি গতকাল রোববার বিকেলে বঙ্গভবনে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের কাছ থেকে ‘মুক্তিযুদ্ধে গণহত্যার ওপর স্মারক ডাক টিকেট এলবাম’ গ্রহণকালে বলেন, ‘সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছে ১৯৭১ সালের গণহত্যা সংক্রান্ত অ্যালবাম থাকা আবশ্যক এবং তাদেরকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হবে। ’

মুক্তিযুদ্ধকালে দখলদার বাহিনীর নৃশংসতার চিত্র তুলে ধরে এই এলবাম প্রকাশ করার জন্য তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান। অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন সাংবাদিকদের একথা জানান।

প্রতিমন্ত্রী রাষ্ট্রপতিকে অবহিত করেন যে, তার মন্ত্রণালয় ইতোমধ্যে জাতিসংঘ, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিদেশে বাংলাদেশের মিশনসমূহে এই এলবাম বিতরণ করেছে।

অনুষ্ঠানে বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা