সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশে বাড়ি না করে দেশে বিনিয়োগ করুন : প্রধান বিচারপতি

news-image

নিজস্ব প্রতিবেদক : বিদেশে বাড়ি না করে দেশে বিনিয়োগ করার জন্য সিলেট বিভাগের প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা।

শনিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁয়ে আইসিটি মিলনায়তনে সিলেট বিভাগীয় চাকরিজীবী পরিষদ আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, দেশে-বিদেশে যে যেখানেই আছেন, সবাই মিলে একত্রিত হয়ে এগিয়ে এসে সিলেটকে সমৃদ্দ করতে হবে। সিলেটে অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে।

গ্যাস, বিদ্যুৎ, চা বাগান, থেকে শুরু করে নানা ধরনের সম্পদ রয়েছে। এগুলো সঠিকভাবে কাজে লাগানো হলে সিলেটের গৌরব ফিরিয়ে আনা সম্ভব হবে।

তিনি বলেন, আমাদের সঙ্গে ভারতের সাতটি করিডোর রয়েছে। এসব কাজে লাগাতে হবে। প্রবাসীদের আয় সঠিকভাবে প্রয়োগ করতে হবে।

অনেক প্রবাসী আছেন, তারা সিলেটের উন্নয়নের জন্য কিছু করতে চান। সিলেটে অনেক কুটির শিল্প রয়েছে। সেগুলোকে সবার সহযোগিতায় আরও সমৃদ্ধ করতে হবে।

তিনি আরও বলেন, আমি মনে করি, সিলেট একটি অসাম্প্রদায়িক বিভাগ। অন্য জেলায় অসাম্প্রদায়িক ঘটনা ঘটলেও এ জেলায় কোনদিন অসাম্প্রদায়িক ঘটনা ঘটেনি।

এ জেলার ঐতিহ্য রয়েছে। মাঝখানে কিছুটা বিলিন হয়ে গেলেও বর্তমানে আবার আগের জায়গায় ফিরে এসেছে।

সংগঠনের সভাপতি আইসিটি মন্ত্রাণালয়ের মহাপরিচালক বনমালী ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে রাখেন- ছাতকের এমপি মহিবুর রহমান মানিক, পীর ফজলুর রহমান মিসবাহ এমপি, আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখারউদ্দিন প্রমুখ।

এ ছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকতারাও এতে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দাম হ্রাস

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড