,

সিদ্দিকুরের চোখে আলো ফেরার সম্ভাবনা কম: চিকিৎসক

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহবাগে পুলিশের কাঁদানে গ্যাসের শেলের আঘাতে আহত সরকারি তিতুমীর কলেজের ছাত্র মো. সিদ্দিকুর রহমানের চোখে আলো ফেরার সম্ভাবনা কম। আজ শনিবার সকালে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে তার দুই চোখে অস্ত্রোপচারের পর চিকিৎসকের একথা জানান। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. গোলাম মোস্তফা।

ওই হাসপাতালের সহযোগী অধ্যাপক ইফতেখার বলেন, সকাল সাড়ে ৯টার দিকে শুরু হয়ে দেড় ঘণ্টা ধরে সিদ্দিকুরের দুই চোখ অস্ত্রোপচার হয়েছে। তার চোখের আলো ফিরে আসার সম্ভাবনা কম। গত বৃহস্পতিবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া রাজধানীর সাত সরকারি কলেজ ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, তিতুমীর কলেজ, কবি নজরুল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা।

রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে অবস্থান নেওয়া ওই শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে এক পর্যায়ে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। ওই দিন পুলিশের কাঁদানে গ্যাসের শেলের আঘাতে আহত হন সরকারি তিতুমীর কলেজের ছাত্র মো. সিদ্দিকুর রহমান। জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে