,

আগস্ট-সেপ্টেম্বর পর্যন্ত চিকুনগুনিয়া ডেঙ্গু দাবড়িয়ে বেড়াবে

news-image

নিজস্ব প্রতিবেদক : জুন-জুলাই মাস মশা বাহিত রোগের আধিক্য থাকলেও এবছর আগস্ট-সেপ্টেম্বর মাস পর্যন্ত চিকুনগুনিয়া,ডেঙ্গু দাবড়িয়ে বেড়াবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রাণীবিজ্ঞান সমিতির নেতৃবৃন্দ। অর্থাৎ এসব রোগের প্রাদুর্ভাব থাকবে আরো দুই মাস।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে মিলনায়তনে প্রাণিবিঞ্জান সমিতির উদ্যোগে সমন্বিত পদ্ধতিতে এডিস মশা নিবারণ শীর্ষক মত বিনিময়ে তারা এ আশঙ্কার কথা ব্যক্ত করেন। এতে বক্তব্য রাখেন মেডিক্যাল এন্টিমোলজিস্ট তৌহিদ উদ্দিন আহমদ, মনজুর এ চৌধুরী,কীটতত্ববিদ ড.কবিরুল বাশার, প্রফেসর খান হাবিবুর রহমান।

সেমিনারে জানা হয়, চিকুনগুনিয়া, ডেঙ্গু, জিকা ও হলুদ জ্বরের জন্য দায়ি এডিস এজিপটি ও এডিস অ্যালবোপিকটাস মশা। মশার এমন ভয়াবহ বিস্তারবে অপরিকল্পিত নগরায়নসহ সময়মত ব্যবস্থা না নেয়াকে দায়ি করা হয়। এর পাশাপাশি অতি বর্ষণ, ঘন ঘন দীর্ঘদিন যাবত বৃষ্টি মশার ডিম পাড়ার অনুকুল পরিবেশ এ মশার বংশবিস্তার বাড়াতে সাহায্য করেছে। তাই এসমস্য আরো দীর্ঘায়িত হবে।

এ ধরণের সঙ্কট থেকে রেহাই পেতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগুনোর পরামর্শ দিয়ে তারা বলেন, মশক নিধন করতে হবে প্রাণীবিজ্ঞানীদের পরামর্শ নিয়ে। যেখানে মশা নাই সেখানে ঔষুধ ছিটিয়ে পয়সা নষ্ট না করে সুষ্ঠু পরিকল্পনা নিয়ে এমশাকে তাড়াতে হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে