বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ মাত্রার ভূমিকম্প ঝুঁকিতে বাংলাদেশ : ৮০ হাজার ভবন ধসে পড়ার আশংকা

news-image

নিউজ ডেস্ক : বড় ধরণের ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ এবং ভারতের একটি অংশে ভূ-গঠনিক প্লেটের শক্তি সঞ্চয়ের ফলে এই আশংকা তৈরি হয়েছে বলে গবেষকরা বলছেন। তাদের আশংকা এর ফলে দেশে ৮ থেকে ৯ মাত্রার ভূমিকম্পে লণ্ডভণ্ড- হয়ে যেতে পারে ঢাকাসহ বিভিন্ন অঞ্চল।

বাংলাদেশের ভূ-তাত্ত্বিক অবস্থান বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বলছেন দেশে যেকোনো সময় বড় ধরনের ভূমিকম্পে রাজধানী ঢাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হবে ঢাকা। মানবিক বিপর্যয় সৃষ্টি হবে। ধসে পড়বে ৮০ হাজার ভবন। যেখানে তৈরি হবে সাত কোটি টন কনক্রিটের স্তুপ।

ভূমিকম্প নিয়ে যুক্তরাজ্য ভিত্তিক বিজ্ঞান সাময়িকি জিওন্যাচার সাইন্সে প্রকাশিত গবেষণা প্রতিবেদন ভুমিকম্পের কারণ ও ভয়াবহতা তুলে ধরা হয়। যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের সাথে গবেষনায় অংশ নেয় বাংলাদেশ। প্রতিবেদনে গবেষকদের সবাই তাদের এমন আশংকা তুলে ধরেন।

প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ সময় ধরে মাটির অনেক গভীরে সঞ্চিত হতে থাকা শক্তির ফল হলো ভূমিকম্প। ইন্ডিয়ান, ইউরেশিয়ান এবং বার্মা এই তিনটি গতিশীল প্লেটের সংযোগস্থলে বাংলাদেশ অবস্থিত থাকায় দেশটি সবসময় ভ’মিকম্প ঝুকিপূর্ণ।

প্রতিবেদনেব বলা হয়, গত চারশ বছর ধরে বাংলাদেশ এবং ভারতের পূর্বাংশে দুটি ভূ-গঠনিক প্লেট শক্তি সঞ্চয় করছে। এর ফলে যে কোন সময় আট থেকে নয় মাত্রার ভ’মি কম্পে কেঁপে উঠতে পারে বাংলাদেশ। লণ্ডভণ্ড- হয়ে যেতে পারে রাজধানী ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট।

যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের সাথে গবেষক দলে ছিলেন ভূমিকম্পের প্রবণতা নিয়ে গবেষণাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক হুমায়ুন আখতার। তিনি জানান, পার্বত্য চট্টগ্রামে যেখানে পূর্ব-পশ্চিমে আড়াইশ কিলো মিটার, এবং উত্তর দক্ষিণে চট্টগ্রাম থেকে শুরু করে সিলেট পর্যন্ত ভূ-গঠনিক প্লেটগুলো প্রচুর শক্তি সঞ্চয় করেছে। তিনি বলেন, আমাদের মডেল বা নকশায় আমরা দেখেছি সেখানে ৮ দশমিক ২ থেকে ৯ মাত্রার ভূমিকম্প সৃস্টি হবার মতো শক্তি রয়েছে। তার মতে ঢাকার মধ্যে বড় ভূমিকম্প সৃষ্টির মতো ভূতাত্ত্বিক অবস্থা না থাকলেও সিলেট এবং চট্টগ্রামে শক্তিশালী ভূমিকম্প হলে মারাত্মক ক্ষতিগ্রস্থ হবে রাজধানী ঢাকা।

গবেষকরা বলছেন বাংলাদেশ ও ভারতের পূর্বংশে মাটির ৩০ কিলোমিটার গভীরে দুটি প্লেজ একে অপরের দিকে অগ্রসর হচ্ছে। বাংলাদেশ অংশের প্লেটটি গত চারশ বছর ধরে ভারতের প্লেটটির দিকে অগ্রসর হতে হতে একটি পয়েন্টে আটকে গেছে। সেখানে যে শক্তি সঞ্চিত হয়েছে তাতে করে ৯ মাত্রার বড় ভূমিকম্পের আশংকা রয়েছে। কারন ঐ শক্তি বের হবার একমাত্র উপায়ই হচ্ছে ভূমিকম্প।

এ বিষয়ে অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার বলেন, এই বেল্টের কাছাকাছি আমাদের যত গ্যাস ফিল্ড এবং যত বড় বড় শিল্প প্রতিষ্টান, বিশেষ করে আশুগঞ্জ বিদ্যুত কেন্দ্রসহ বিভিন্ন বড় বড় স্থাপনাগুলো রয়েছে, বড় ভ’মিকম্প হলে এগুলো ধ্বংশ হবার আশংকা সবচেয়ে বেশী। যার বড় প্রভাব ঢাকার ওপরেও পড়বে।

সৈয়দ হুমায়ুন আখতার বলেন, ভূমিকম্পে বাংলাদেশের রাজধানী ঢাকা এতটাই ক্ষতিগ্রস্থ হতে পারে যে পৃষ্ঠে বসবাসের অযোগ্য হয়ে পড়বে। এই এলাকা ভূপৃষ্ঠের একই ফল্ট লাইন রয়েছে, যেখানে ২০০৪ সালের ভূমিকম্প হয়েছিল। এই ভূমিকম্পের পর ভারত মহাসাগরে সৃষ্ট সুনামিতে দুই লাখ ৩০ হাজার মানুষ নিহত হয়েছে।

গবেষকদের আশংকা সভ্যতা ধ্বংশকারী হতে পারে এ ভূমিকম্প। যাতে নিশ্চিন্ন হবে পাহাড়-পর্বত। গতিপথ পরিবর্তিত হবে নদ নদীর। তবে কবে হতে পারে এমন প্রলয় তার পূর্বাভাস দেবার প্রযুক্তি নেই বলে জানান তারা। আশংকার কথা হচ্চে যত সময় যাবে ভুমিকম্পটি দিন দিন তত শক্তিশালী হবে বলেও তারা জানান।

ভূমিকম্প সহনীয় নিরাপদ অবকাঠামো তৈরি এবং দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে গবেষণা করছেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী। তিনি বিবিসি বাংলাকে জানান, ঢাকা শহরে সিটি কর্পোরেশন এলাকায় রয়েছে চার লাখের বেশি ভবন। রাজউক এলাকায় যে সংখ্যা ১২ লাখেরও বেশি যার অধিকাংশই ভূমিকম্প সহনীয় নয়।

তার মতে ঢাকার অবকাঠামো যেমন দুর্বল তেমনি মানুষের জনসচেতনতা কম। সেজন্য যদি বড় মাত্রার ভূমিকম্প হয় আমাদের ক্ষয়ক্ষতির মাত্রা অনেক বেশি হবে।

তিনি বলেন, ভূমিকম্পের মতো দুর্যোগের পর নিরাপদ আশ্রয় হিসেবে প্রয়োজনীয় খোলা জায়গাও নেই ঢাকা শহরে। ভূমিকম্পের দুর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত উন্মুক্ত জায়গা দরকার। এজন্য এখনই সরকারি খাস জায়গাগুলো উন্মুক্ত করে ইভাকুয়েশন স্পট হিসেবে পিন পয়েন্ট করতে হবে। নয়তো বড় ভূমিকম্প ব্যাপক মানবিক বিপযয় সৃষ্টি করবে।

অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী জানান, বুয়েটের সঙ্গে যৌথভাবে সরকারের সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি সিডিএমপির এক সমীক্ষায় দেখা গেছে, শুধু সাড়ে সাত মাত্রার ভূমিকম্পে ঢাকার ৭২ হাজার ভবন ধসে পড়বে। যেখানে তৈরি হবে সাত কোটি টন কনক্রিটের স্তুপ।

এ জাতীয় আরও খবর