,

সরকারি হাসপাতালে ডাক্তারের ফি ৫ হাজার টাকা! (ভিডিও)

news-image

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার জেলা সদর হাসপাতালে এক ডাক্তারের বিরুদ্ধে সড়ক দুর্ঘটনায় আহত এক রোগীর কাছ থেকে চিকিৎসা বাবদ ৫ হাজার টাকা দাবির অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যক্তিটির নাম রাসেল। তিনি টেকনাফের হাবিরপাড়ার বাসিন্দা।

আহত রাসেলের বড় ভাই রাশেদুল ইসলাম অভিযোগ করে বলেন, গতকাল রাত প্রায় ১০টার দিকে রাসেল মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে জেলা সদর হাসপাতালের জরুরী বিভাগে আসে। এসময় ডিউটি ডাক্তার ছিলেন সপ্তম সরকার। আহত রাসেলকে চিকিৎসার জন্য বললে তিনি বলেন, দুর্ঘটনায় পায়ের রগ কেটে যাওয়ায় সেলাই করতে হবে। তাই ৫ হাজার টাকা লাগবে। এ কথা বলে তিনি রোগীকে ফেলে অন্য রুমে চলে যান।

তিনি আরো জানান, টাকা না দেয়ায় রাসেলকে প্রায় দুই ঘণ্টা জরুরী বিভাগে ফেলে রাখা হয়। তখনও রাসেলের পা থেকে অবিরাম রক্ত ঝরছিলো। ঘটনাটি দেখে হাসপাতালের কর্মচারী সেলিম ডাক্তার সপ্তম সরকারকে টাকা না নেয়ার জন্য সুপারিশ করেন। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। ইতিমধ্যে সাড়ে ৪ হাজার টাকা জোগাড় করা হয়। কিন্তু ৫০০ টাকা কম নিতেও নারাজ ডাক্তার সপ্তম সরকার। তিনি সাফ বলে দেন, এক টাকা কম হলেও সেলাই হবে না। পরে তিনি আহত রাসেলকে সাধারণ ওয়ার্ডে ভর্তি করে দেন এবং শনিবারের আগে সেলাই ও চিকিৎসা হবে না বলেও জানিয়ে দেন।

অভিযুক্ত ডাক্তার সপ্তম সরকারের সাথে কথা হলে তিনি বলেন, আমিতো আপনার কোনো ক্ষতি করিনি ভাই, আপনারা কেন আমাকে এভাবে হ্যারাসমেন্ট করবেন? তাছাড়া এটাতো সার্জারীর রোগী। আমি কি করতে পারি?

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার পু চ নু জানান, রোগী-স্বজনদের সাথে অশালীন আচরণসহ ডাক্তার সপ্তম সরকারের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। শুনতে শুনতে মাথা হেঁট হয়ে যায়। এবার আর সহ্য করা হবে না। জরুরী ভিক্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে