,

শাহবাগে শিক্ষার্থীদের বিক্ষোভ : ১২’শ জনকে আসামি করে পুলিশের মামলা

news-image

নিজস্ব প্রতিবেদক : শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে অজ্ঞাত ১২’শ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

শাহবাগ থানার এসআই মাজহারুল ইসলাম বৃহস্পতিবার রাতে এ মামলা দায়ের করেন।

শুক্রবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার।

বৃহস্পতিবার রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

আন্দোলনে অংশ নেন ঢাবির অধিভুক্ত ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল ইসলাম কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও মিরপুর বাংলা কলেজের শিক্ষার্থীরা।

বেলা সোয়া ১১টার দিকে পুলিশ শিক্ষার্থীদের সেখান থেকে সরিয়ে দেয়। পরে শিক্ষার্থীদের একটি অংশ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনের ফুট ওভার ব্রিজের নিচে অবস্থান নেয়।

এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে। তাদের লাঠিপেটা ও আটকের ঘটনা ঘটে বলেও অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

পরে অবশ্য শিক্ষার্থীদের আন্দোলনের মুখে লিখিত আকারে পরীক্ষার সূচি প্রকাশ করে ঢাবি।

বৃহস্পতিবার কলেজগুলোর বিভিন্ন বর্ষের পরীক্ষার তারিখ চূড়ান্ত করে নোটিস আকারে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে