,

গ্রিনকার্ড জব্দ করে বাংলাদেশিকে ফেরত পাঠাল আমেরিকা

news-image

নিউইয়র্ক প্রতিনিধি : গ্রিনকার্ড জব্দ করে তাহের আহমেদ চৌধুরী (৫৬) নামক এক বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকার অভিবাসন দপ্তরের কর্মকর্তারা। গ্রিনকার্ডের শর্ত না মানায় এমন সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।

২০১০ সালে আমেরিকার নাগরিক বোনের সূত্রে তাহের গ্রিনকার্ড পান। প্রতি বছরই একবার করে যুক্তরাষ্ট্রে এসে ১০/১২ দিন অবস্থান করে গ্রিনকার্ড টিকিয়ে রাখতে সক্ষম হলেও ট্রাম্প প্রশাসনের কঠোর নীতির কারণে এবার তা সম্ভব হলো না।

তাহের জানান, আমেরিকার লাসভেগাসের সিসকো লাইনের একটি অনুষ্ঠানে অংশগ্রহণের চিঠি ছিল। সে অনুযায়ী গত ২০ জুন লসএঞ্জেলেস বিমানবন্দরে নামি। সেখানে অভিবাসন অধিদফতরের কর্মকর্তারা আমার গ্রিনকার্ড ভালো করে পরখ করার পর জানান, আমি সারা বছরই বাংলাদেশে থাকি। তাই গ্রিনকার্ডের প্রয়োজন নেই। তারা আমার গ্রিনকার্ড ও বাংলাদেশি পাসপোর্ট আটক করে একটি একটি নোটিশ হাতে দেন। নোটিশ অনুযায়ী আমাকে এক বছর যুক্তরাষ্ট্রে কাটাতে হবে।

এরপরই গ্রিনকার্ড ও পাসপোর্ট ফেরত দেয়া হবে। কিন্তু আমাকে দু’সপ্তাহের মধ্যেই ঢাকায় ফিরতে হবে। চাকরিতে জয়েন করা জরুরি। এর জবাবে কর্মকর্তারা আমাকে বলেন যে, ঢাকায় ফিরতে হলে গ্রিনকার্ড সারেন্ডার করতে হবে এবং এজন্যে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতার জন্যে অভিবাসন বিষয়ক এটর্নির সহায়তা নিতে হবে।

বাংলাদেশের সন্দ্বীপের সন্তান তাহের আহমেদ চৌধুরী তথ্য প্রযুক্তিতে মাস্টার্স করেছেন জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয় থেকে। বাংলাদেশের একটি বেসরকারি ব্যাংকে তথ্য-প্রযুক্তি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে