বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীর পরকিয়ার খবর শুনে অদ্ভূত কাণ্ড ঘটালেন স্বামী

news-image

নিউজ ডেস্ক : প্রবাসী স্ত্রীর পরকীয়ার খবর শুনে শরিফ (২০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রাজধানীর ভাষাণটেক এলাকায় এ ঘটনা ঘটে। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

ভাষাণটেক থানার এসআই আব্দুস সালাম জানান, ‘নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বিরামপুর গ্রামের শরিফ হোসেন উত্তর ভাষাণটেকে মেরি বেগমের টিনসেট বাসায় থাকতেন। তিনি বাসা মালিকের একটি হোটেলে বাবুর্চির কাজ করতেন।’

মেরি বেগম জানান, ‘গত তিন চার বছর আগে প্রেম করে এক বোনের ননদ তাসলিমা আক্তারকে বিয়ে করেন শরিফ। তাদের সংসারে কোন ছেলেমেয়ে নেই।’

তিনি আরও জানান, ‘গত বছরের নভেম্বরে তাসলিমা আক্তার কাজের উদ্দেশ্যে জর্ডানে যান। সেখানে তিনি বাংলাদেশি এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। শরিফ বিষয়টি বুঝতে পেরে তাকে সন্দেহ করতে শুরু করে।’

সম্প্রতি শরিফের পরিচিত এক নারী জর্ডান থেকে দেশে ফেরত আসেন। তার কাছ থেকে শরীফ স্ত্রী তাসলিমা আক্তারের পরকীয়ার খবর নিশ্চিত হন বলে উল্লেখ করেন মেরি বেগম।

তিনি বলেন, ‘পরকীয়ার পর থেকে প্রতিদিনই স্বামী-স্ত্রীর মাঝে ফোনে ঝগড়া হতো। এর জের ধরেই ক্ষোভে দুঃখে শরিফ আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।’