,

পরিবার নিয়ে বঙ্গবন্ধু সাফারি পার্কে জয়

news-image

গাজীপুর প্রতিনিধি : স্ত্রী-সন্তান আর পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

বুধবার বেলা সাড়ে ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিবারের সদস্যদের নিয়ে পার্কে ঘুরে বেড়ান তিনি; সাধারণ দর্শনার্থীদের মতোই পার্কের গাড়িতে চড়ে ম্যাকাউ ও প্যারট এভিয়ারিসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন , সাফারি পার্ক প্রকল্প পরিচালক সামসুল আজমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসময় তাদের সঙ্গে ছিলেন।

পরে দুপুরে সবাই স্থানীয় গ্রিন ভিউ রিসোর্টে দুপুরের খাবার খান এবং বিশ্রাম সারেন বলে সাফারি পার্কের তত্ত্বাবধায়ক ও সহকারী বন সংরক্ষক শাহাবুদ্দিন জানান।

তিনি বলেন, স্ত্রী-সন্তানসহ পরিবারের আট সদস্যকে নিয়ে সাফারি পার্ক পরিদর্শনে এসেছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এটা ছিল একেবারেই পারিবারিক সফর।

জেলা প্রশাসক হুমায়ুন কবির বলেন, “সাফারি পার্ক ঘুরে দেখে তিনি (জয়) সন্তোষ প্রকাশ করেছেন। বলেছেন, পার্কটিকে আরো ডেভেলপ করা প্রয়োজান। এজন্য যা যা করা দরকার, সেক্ষেত্রে সরকারকে তিনি বলবেন, সহযোগিতা করবেন।”

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে