সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে কোরবানির পশুর ২৩ হাট বসবে

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদুল আজহায় এবার কোরবানির পশু বেচাকেনার জন্য রাজধানীতে ২৩টি হাট বসবে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০টি আর দক্ষিণ সিটি করপোরেশনে ১৩টি স্থানে এ পশুর হাট বসবে।

আজ বুধবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) আয়োজিত কোরবানির পশু জবাই ও বর্জ অপসারণবিষয়ক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া বৈঠকে সরকার নির্ধারিত জায়গা ও নিজ বাড়ির আঙিনা ছাড়া রাস্তাঘাটে পশু কোরবানি না করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে ঢাকার দুই মেয়র ছাড়াও নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের মেয়ররা অংশ নেন। বৈঠকে অংশগ্রহণকারীরা ঈদুল আজহার দিন পশু কোরবানি নিয়ে তাঁদের মতামত তুলে ধরেন। একজন মেয়র কোরবানির দিন ভ্রাম্যমাণ আদালত দিয়ে রাস্তাঘাটে পশু কোরবানি প্রতিরোধের পরামর্শ দেন।

সভা শেষে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, কোরবানির পশু জবাই করার বিষয়ে নাগরিকদের আরো সচেতন হতে হবে। সরকার নির্ধারিত স্থানে পশু কোরবানি করতে হবে। কেউ যদি চান তাহলে তিনি নিজ বাড়ির আঙিনায় পশু কোরবানি করতে পারবেন। তবে তাঁকে নিজ দায়িত্বে ওই দিনই বর্জ্য পরিষ্কার করতে হবে। দেশের কোথাও সড়ক বা রাস্তায় পশু কোরবানি করা যাবে না।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা