সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএসএমএমইউ’র দেয়াল ধসে পাঁচজন আহত

news-image

নিজস্ব প্রতিবেদক : শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) সীমানাপ্রাচীর ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন পথচারীসহ পাঁচজন আহত হয়েছেন।

বুধবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুল্লাহ আল হারুন সাংবাদিকদের জানান, বিকেলে বৃষ্টির সময় বিশ্ববিদ্যালয়ের সি ব্লকের গাড়ি পার্কিং এলাকার সামনে সীমানাপ্রাচীর ধসে যায়। এ ঘটনায় তিনজন পথচারী, একজন আনসার সদস্য ও একজন নার্স আহত হয়েছেন।

আহতদের মধ্যে একজন মাথায় আঘাত পেয়েছেন। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের হাসপাতালে আহত অন্য চারজনকে ভর্তি করা হয়েছে। তবে আহত ব্যক্তিদের নাম জানাতে পারেননি তিনি।

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার জানান, ঘটনাস্থলে শাহবাগ থানার একটি দল পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট