সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘হলি আর্টিজান হামলার গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে সোহেল’

news-image

পুলিশের জিজ্ঞাসাবাদে গুলশানের হলি আর্টিজান হামলার বিষয়ে জঙ্গি সোহেল মাহফুজ গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে বলে জনিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। আজ ডাচ বাংলা ব্যাংক কর্তৃক ডিবি পুলিশকে দুটি মাইক্রোবাস হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, হলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে ওই হামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। জঙ্গি মাহফুজের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে শিগগিরই এ মামলার চার্জশিট দেওয়া সম্ভব হবে।

উল্লেখ্য, গত ৭ জুলাই দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পুষ্কুনি এলাকা থেকে সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজসহ চারজনকে আটক করা হয়। এরপর প্রথম দফায় সাত দিনের রিমান্ড শেষে ১৭ জুলাই দ্বিতীয় দফায় সোহেল মাহফুজের আরো ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

-নিজস্ব প্রতিবেদক

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই