বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গি সোহেলকে জিজ্ঞাসাবাদ করেনি ভারতীয় কোনো সংস্থা

news-image

নিজস্ব প্রতিবেদক : জঙ্গিনেতা সোহেল মাহফুজ ওরফে ‘হাতকাটা নাসিরুল্লা’কে ভারতীয় কোনো সংস্থা জিজ্ঞাসাবাদ করেনি বলে দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

বুধবার ডিএমপি হেড কোয়ার্টার্সে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, জঙ্গি সোহেলকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। তিনি হলি আর্টিসান হামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ থেকে গুলশানের হলি আর্টিসান হামলার অন্যতম পরিকল্পনাকারী সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

জঙ্গিনেতা সোহেল জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ভারতীয় শাখার আমির।

মঙ্গলবার পশ্চিমবঙ্গের এক সংবাদপত্রের খবরে বলা হয়, সোহেল মাহফুজ বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের মূল আসামি। এর সূত্র ধরে তাকে জিজ্ঞাসাবাদ করতে ঢাকা আসছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) গোয়েন্দা সদস্যরা।তার গ্রেফতারের পরই ঢাকায় আসে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএ)।

তবে সোহেলকে এনআইএর জিজ্ঞাসাবাদের বিষয়টি উড়িয়ে দেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, ভারতের কোনো দল তাকে জিজ্ঞাসাবাদ করেনি।

এদিকে, এক বছরের বেশি সময় ধরে ঝুলে থাকা হলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলার অভিযোগপত্র দেওয়ার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, হলি আর্টিসান মামলার চার্জশিট চূড়ান্ত পর্যায়ে। ফরেনসিক রিপোর্টগুলো পাওয়া গেছে। দ্রুতই আদালতে চার্জশিট দাখিল করা হবে।

এ জাতীয় আরও খবর