সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিবন্ধনহীন বয়লার ৬০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের শিল্প কারখানায় নিবন্ধনহীন বয়লার ৬০ দিনের মধ্যে বন্ধে শিল্প মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবির সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়। একই সঙ্গে সব কারখানার বয়লার পরিদর্শনের জন্য শিল্প মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

গাজীপুরের কাশিমপুরে মাল্টি ফ্যাবস লিমিটেড পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে ঘটনায় হতাহত শ্রমিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ ও সুচিকিৎসা প্রদানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়।

জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আইনজীবী মাহফুজুর রহমানের আনা রিটের ওপর এই আদেশ দেয় হাইকোর্ট। মঙ্গলবার আদেশের বিষয়টি লিখিত আকারে প্রকাশ পায়।

গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়া এলাকায় মাল্টি ফ্যাবস লিমিটেডে বয়লার বিস্ফোরণের ১৩ জন নিহতের ঘটনায় বিভিন্ন নির্দেশনা চেয়ে রিটটি গত ৯ জুলাই দায়ের করা হয়। রিটে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, শ্রম সচিব, শিল্প সচিব, বিজিএমইএর সভাপতি, প্রধান বয়লার পরিদর্শকসহ ১৭ জনকে রেসপনডেন্ট (প্রতিপক্ষ) করা হয়।

গত ৩ জুলাই সন্ধ্যা ৭টার দিকে গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়া এলাকায় মাল্টি ফ্যাবস লিমিটেড নামের কারখানায় ডাইং সেকশনের বয়লার বিস্ফোরণে অপারেটর সালাম, এরশাদ এবং মনসুর হকসহ ১৩ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা