,

‘চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব থেকে মুক্তি পাবে নগরবাসী’

news-image

নিজস্ব প্রতিবেদক : সবার ঐক্যবদ্ধ প্রয়াসে অল্প কিছু দিনের মধ্যে চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দারা মুক্তি পাবে বলে মন্তব্য করেছেন মেয়র সাঈদ খোকন। আজ মঙ্গলবার দুপুরে পুরান ঢাকার মহিলা কলেজের সামনে চিকুনগুনিয়া-রোধে সচেতনতামূলক র‌্যালি শেষে এ মন্তব্য করেন তিনি।

সাঈদ খোকন বলেন, সব পেশাজীবী, স্বেচ্ছাসেবক, রাজনৈতিক সংগঠন যে যার অবস্থান থেকে চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি সমাবেশ করুন। এদিকে, ৫৭টি ওয়ার্ডে একযোগে চিকুনগুনিয়া ও ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নিধনে সচেতনতামূলক র‌্যালি, লিফলেট বিতরণ, সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সমাবেশের পূর্বে মেয়রের নেতৃত্বে পুরো ভিক্টোরিয়া পার্ক এলাকা ঘুরে র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন ডিএসসিসি’র প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিলাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জে. শেখ সালাউদ্দিন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে