সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোয়েন্দা কার্যালয়ে নেয়া হয়েছে ফরহাদ মজহারকে

news-image

নিজস্ব প্রতিবেদক : কবি ও কলামিস্ট ফরহাদ মজহারকে ফের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেয়া হয়েছে। এর আগে ৩ জুলাইও একবার গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ফরহাদ মজহারকে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম-কমিশনার (ডিবি) আব্দুল বাতেন এ তথ্য জানিয়েছেন।

৩ জুলাই ফরহাদ মজহারের পরিবার সূত্রে জানা যায়, সেদিন ভোরে শ্যামলীর বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন ফরহাদ মজহার। পরবর্তীতে তিনি স্ত্রীকে মোবাইলে ফোনে জানান, কে বা কারা তাকে ধরে নিয়ে যাচ্ছেন। তাকে মেরেও ফেলা হতে পারে।

পুলিশ বলছে, ৩ জুলাই গোয়েন্দা পুলিশ কার্যালয়ে ফরহাদ মজহার যে জবানবন্দি দিয়েছেন ও পরে আদালতে যে জবানবন্দি দিয়েছেন তার মধ্যে মিল রয়েছে। তবে পুলিশ ঘটনার তদন্তে নেমে সেসবের সতত্য পাচ্ছে না।

মঙ্গলবার সকালের দিকে ফরহাদ মজহারকে গোয়েন্দা কার্যালয়ে নেয়া হয়েছে বলে জানা গেছে।

আব্দুল বাতেন জানান, অপহরণের ঘটনার প্রমাণ পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কাউকে গ্রেফতার করা গেলে তাকেও জিজ্ঞাসাবাদ করা যেত।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই