,

আদালতে ধর্ষণের কথা স্বীকার ছাত্রলীগ নেতার

news-image

বরিশাল প্রতিনিধি : বানারীপাড়ায় স্বামীকে আটকে রেখে নববধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার উপজেলা ছাত্রলীগ সভাপতি সুমন মোল্লা গতকাল সোমবার বরিশালের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এ ছাড়া মামলার সাক্ষী ও নির্যাতিতার স্বামী ও ফুফু আদালতে সাক্ষ্য প্রদান করেন। জবানবন্দি শেষে সুমন মোল্লাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিচারক। ধর্ষিতাকে চিকিত্সার জন্য শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এদিকে ধর্ষণের ঘটনায় সুমন মোল্লাসহ চার-পাঁচ জনের বিরুদ্ধে মামলা হওয়ার পর জেলা ছাত্রলীগের এক সভার মাধ্যমে কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে তার বহিষ্কারের জন্য সুপারিশ পাঠানো হয়। পরে তাকে বহিষ্কার করা হয় বলে নিশ্চিত করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।

বানারীপাড়া থানার ওসি মো. সাজ্জাদ হোসেন জানান, দিন কয়েক আগে নববধূর স্বামী স্ত্রীকে নিয়ে নানা বাড়ি সলিয়াবাকপুরে বেড়াতে আসেন। এ সময় সুমন মোল্লা তাদের কাছে চাঁদা দাবি করেন। গত শনিবার সন্ধ্যায় ঘুরতে বের হলে সুমন মোল্লা ও তার সহযোগীরা দুই জনকে ধরে নিয়ে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ করে। উজিরপুর সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন কবির জানান, তারা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন।

উল্লেখ্য, মামলার খবর পেয়ে সুমন মোল্লা রবিবার সন্ধ্যায় বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর কাছে আশ্রয় চাইতে গেলে তিনি ডিবি পুলিশকে খবর দিয়ে সুমনকে পুলিশে সোপর্দ করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে