বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষিপণ্য রপ্তানি আয় লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সদ্যসমাপ্ত ২০১৬-১৭ অর্থবছরে কৃষিপণ্য রপ্তানিতে আয় হয়েছে ৫৫ কোটি ৩১ লাখ ৭০ হাজার মার্কিন ডলার বা চার হাজার ৪৭৭ কোটি টাকা; যা এই সময়ের লক্ষ্যমাত্রার তুলনায় ৯ দশমিক ০২ শতাংশ কম। একইসঙ্গে এর আগের ২০১৫-১৬ অর্থবছরে এই খাতে বৈদেশিক আয়ের তুলনায় এই খাতের আয় ৭ দশমিক ২০ শতাংশ কম। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) জুলাই মাসে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে আরও জানানো হয়, ২০১৫-১৬ অর্থবছরে কৃষিপণ্য রপ্তানিতে আয় হয়েছিল ৫৯ কোটি ৬০ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। চলতি ২০১৬-১৭ অর্থবছরে এ খাতে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। ২০১৬-১৭ অর্থবছরের শেষ মাসে অর্থাৎ গত জুন মাসে কৃষিপণ্য রপ্তানিতে আয় হয়েছে তিন কোটি ৭৪ লাখ ৪০ হাজার মার্কিন ডলার বা প্রায় ৩০৪ কোটি টাকা।২০১৬-১৭ অর্থবছরে চা রপ্তানিতে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৫ লাখ মার্কিন ডলার। এর বিপরীতে আয় হয়েছে ৪৪ লাখ ৭০ হাজার মার্কিন ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৯৮ শতাংশ বেশি।

একইসঙ্গে ২০১৫-১৬ অর্থবছরের তুলনায় এই খাতের আয় ১৪৪ দশমিক ২৬ শতাংশ বেড়েছে; আগের অর্থবছরে চা রপ্তানিতে আয় হয়েছিল ১৮ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।সমাপ্ত অর্থবছরে সবজি রপ্তানিতে নয় কোটি মার্কিন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এই সময়ে আয় হয়েছে আট কোটি ১০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ৯ দশমিক ৯৭ শতাংশ কম। একইসঙ্গে এর আগের অর্থবছরের তুলনায় এই খাতের রপ্তানি আয় ২২ দশমিক ৩৪ শতাংশ কমেছে।

২০১৫-১৬ অর্থবছরে সবজি রপ্তানিতে আয় হয়েছিল ১০ কোটি ৪৩ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।২০১৬-১৭ অর্থবছরে তামাকজাত পণ্য রপ্তানিতে আয় হয়েছে চার কোটি ৬৬ লাখ ২০ হাজার মার্কিন ডলার; যা এই সময়ের রপ্তানি আয় লক্ষ্যমাত্রার চেয়ে ১৬ দশমিক ৭৫ শতাংশ কম। আগের অর্থবছরের তুলনায় এই খাতের আয় ১৫ দশমিক ২১ শতাংশ কমেছে। ২০১৫-১৬ অর্থবছরে তামাক ও তামাকজাত পণ্য রপ্তানিতে আয় হয়েছিল পাঁচ কোটি ৪৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।২০১৬-১৭ অর্থবছরে ফল রপ্তানিতে আয় হয়েছে ২৬ লাখ ৯০ হাজার মার্কিন ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ৮৭ দশমিক ৪৯ শতাংশ এবং আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৮৬ দশমিক ৭০ শতাংশ কম। ২০১৫-১৬ অর্থবছরে ফল রপ্তানিতে আয় হয়েছিল দুই কোটি দুই লাখ ৩০ হাজার মার্কিন ডলার।

আলোচ্য সময়ে মসলা জাতীয় পণ্য রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তিন কোটি ৩০ লাখ মার্কিন ডলার। এই বিপরীতে আয় হয়েছে তিন কোটি ৪৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ৫ দশমিক ৯১ শতাংশ বেশি। আগের অর্থবছরের তুলনায় এই খাতের আয় ২০ দশমিক ২৭ শতাংশ বেড়েছে। ২০১৫-১৬ অর্থবছরে মসলা জাতীয় পণ্য রপ্তানিতে আয় হয়েছিল দুই কোটি দুই লাখ ৭০ হাজার মার্কিন ডলার।

২০১৬-১৭ অর্থবছরে শুকনো খাবার রপ্তানিতে আয় হয়েছে ১০ কোটি ৯৬ লাখ ১০ হাজার মার্কিন ডলার; যা এই সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে ১১ দশমিক ৮৫ শতাংশ বেশি। আগের অর্থবছরের তুলনায় এই খাতের আয় ১৪ দশমিক ১৩ শতাংশ বেড়েছে। ২০১৫-১৬ অর্থবছরে শুকনো খাবার রপ্তানিতে আয় হয়েছিল নয় কোটি ৬০ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। সমাপ্ত অর্থবছরে অন্যান্য কৃষিপণ্য রপ্তানিতে আয় হয়েছে ২৭ কোটি ৩৭ লাখ ২০ হাজার মার্কিন ডলার। যা এই সময়ের লক্ষ্যমাত্রার তুলনায় ৯ দশমিক ৬৬ শতাংশ কম। আগের অর্থবছরের তুলনায় এই খাতের আয় ৩ দশমিক ৯১ শতাংশ কমেছে। ২০১৫-১৬ অর্থবছরে অন্যান্য কৃষিপণ্য রপ্তানিতে আয় হয়েছিল ২৮ কোটি ৪৮ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

এ জাতীয় আরও খবর

হাসপাতালের প্রতিবেদন জমা, অপেক্ষায় সরকারি তদন্ত রিপোর্ট

নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন সোহেল-স্বপ্না

সন্ধ্যা ৭টায় দোকান বন্ধ: ব্যবসায়ীদের বিকল্প সময়সূচি দাবি

কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি

সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলি আকবর খান

ঢাকায় আজ নামতে পারে স্বস্তির বৃষ্টি

ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান

শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে যানবাহনের নিরাপত্তা চ্যালেঞ্জ

লেবাননে হামলা অব্যাহত, ট্রাম্পের ঘোষণার পরও উত্তেজনা

জুনে বাংলাদেশে তাপপ্রবাহের তীব্রতা

বিশ্বকাপ মিশনে রোনালদো

কেশম দ্বীপে মার্কিন হামলা, উত্তেজনা বৃদ্ধি