,

সিলেটে দুই পক্ষের সংঘর্ষে ছাত্রলীগকর্মী নিহত

news-image

সিলেট প্রতিনিধি : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

নিহত শিক্ষার্থীর নাম খালেদ আহমেদ লিটু (২৩)। তিনি ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী। তিনি জানান, সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে তদন্ত কমিটির মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার নিন্দা ও প্রতিবাদও জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কলেজ ছাত্রলীগের দুই পক্ষের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শ্রেণিকক্ষে ঢুকে লিটুকে গুলি করে হত্যা করা হয়। সংঘর্ষে আরো ছয়-সাতজন আহত হন।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান, প্রাথমিকভাবে তাঁরা জানতে পেরেছেন, মাথায় গুলি লাগার কারণেই খালেদ আহমদ লিটুর মৃত্যু হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে