,

বন্যার পানিতে দুই সপ্তাহে ৩৭ শিশুর মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন বন্যাদুর্গত এলাকার পরিবারগুলোতে পানিতে ডুবে শিশু মৃত্যু আতঙ্ক বিরাজ করছে। গত দুই সপ্তাহে পানিতে ডুবে ৩৭ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে এক থেকে সাত বছর বয়সী শিশুর সংখ্যাই বেশি। শিশু ছাড়াও পানিতে ডুবে বৃদ্ধরাও মারা যাচ্ছেন।

স্বাস্থ্য অধিদফতরের ন্যাশনাল ক্রাইসিস ম্যনেজমেন্ট সেন্টার ও রোগ নিয়ন্ত্রণ সূত্রে এ তথ্য জানা গেছে।

পানিতে ডুবে মৃত শিশুদের মধ্যে কুড়িগ্রামে ৪ জন, সিরাজগঞ্জে ৫ জন, গাইবান্ধায় ৭ জন, জামালপুরে ১৬ জন, মৌলভীবাজারে ২ জন ও কক্সবাজারে ৩ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া বন্যাদুর্গত এলাকা জামালপুরের বকশিগঞ্জে পানিতে ডুবে ৮০ বছরের বৃদ্ধ জানু মিয়া মারা যান। সাপের কামড়ে কুড়িগ্রামে ১ জন ও জামালপুরে ২ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের ন্যাশনাল ক্রাইসিস ম্যনেজমেন্ট সেন্টার ও রোগ নিয়ন্ত্রণ কক্ষের ইনচার্জ ডা. আয়েশা আক্তার এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, বন্যাদুর্গত এলাকায় মোট ১ হাজার ১৪৪টি টিম কাজ করছে। এসব এলাকায় মোট ১ হাজার ৭৮২ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।

প্রসঙ্গত, বর্তমানে দেশের ১২টি জেলার ১০৩টি উপজেলা ও ৯৪৯টি ইউনিয়নের মধ্যে ৪০টি উপজেলার ১০৪টি ইউনিয়ন বন্যাদুর্গত। এসব এলাকার ঘরবাড়ি বন্যার পানিতে প্লাবিত হয়েছে। ঘরে পানি প্রবেশ করলেও অনেক পরিবার চুরির ভয়ে বাড়ি ছেড়ে সরকারি আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন না। অনেকেই বাঁশের মাচা বেঁধে বসবাস করছেন। এতে করে অসর্তকতাবশত শিশুরা পানিতে ডুবে মারা যাচ্ছেন। এছাড়া সাপের কামড়ে মারা যাচ্ছেন কেউ কেউ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে