,

সাভারের জঙ্গি আস্তানাটি এখনও ঘিরে রেখেছে র‌্যাব

news-image

সাভারে জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্ত ঘোষণা করা হলেও জঙ্গিদের ভাড়া নেওয়া বাড়িটি আজও (সোমবার) ঘিরে রেখেছে র‌্যাব। তবে জনসাধারণের চলাচলের জন্য সড়ক পথটি খুলে দেওয়া হয়েছে।

সাভার র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর আব্দুল হাকিম বলেন, ‘ওই আস্তানা থেকে চার জঙ্গি গ্রেফতারের ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বাড়িটিতে মামলার অনেক আলামত রয়েছে। কেউ যেন মামলার আলামত নষ্ট না করতে পারে, সেজন্য বাড়িটির সামনে র‌্যাব মোতায়েন করা হয়েছে।’

ওই এলাকার জাহানারা বেগম নামের এক নারী বলেন, ‘তিনি এর আগে জঙ্গি আস্তানায় অভিযানের খবর টিভিতে দেখেছেন। তবে এই প্রথম নিজেই তার এলাকায় জঙ্গি অভিযানের ঘটনা দেখলেন।’

আব্দুল বাছেদ নামের একজন বলেন, ‘ইব্রাহিমের বাড়িতে এর আগে একটি ক্ষুদ্র কারখানা ছিল। একারণেই তাদের গ্রামের লোকজন ওই বাড়িতে যাওয়া-আসা করতো না। এছাড়াও দেড় মাস আগে যুবকরা বাড়িটি ভাড়া নিলেও তাদেরকে তেমন একটা বাইরে আসতেও দেখা যায়নি।’ তবে জঙ্গি অভিযানের পর গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুরো এলাকাটি নিস্তব্ধ ও থম থমে হয়ে গেছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে